admin

প্রকাশিত: 6:38 PM, September 30, 2026

মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল কাজ করছে : এমপি এমরান চৌধুরী

মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল কাজ করছে : এমপি এমরান চৌধুরী

বিয়ানীবাজার প্রতিনিধি:

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- ছাত্রদলের আয়োজিত এই নবীনবরণ ও কুইজ প্রতিযোগিতা প্রমাণ করে যে, এই সংগঠনটি কেবল রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়; বরং সাধারণ শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষামুখী করে তুলতে তারা সমানভাবে আন্তরিক ও সচেষ্ট।
বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন ছাত্র-ছাত্রীদের বরণ করে নিতে আয়োজিত ‘নবীনবরণ ও কুইজ প্রতিযোগিতা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল মঙ্গলবার সকালে বিয়ানীবাজার সরকারি কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি রহিম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান আহমদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহসান জামিল ও সাইদুর ইসলাম আলমগীর, সহ-সাংগঠনিক সম্পাদক রিদওয়ান আহমদ ও আকতার হোসেন লিমন এবং বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান চৌধুরী ইমন।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মাবিয়া আলম রুহান, কলেজ ছাত্রদল নেতা সাইদ আহমদ ও সামি আহমদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইয়াসমিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান রেদোয়ান এবং যুগ্ম সম্পাদক মৃদুল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এদিকে এমপি এমরান আহমদ চৌধুরী বিকেলে ৪৭ কোটি টাকা ব্যয়ে বিয়ানীবাজার-সারপার বাজার-গজুকাটা রাস্তার চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার, উপজেলা প্রকৌশলী দিপক কুমার দাশ, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুস সবুর ও আব্দুল কুদ্দুস, উপজেলা ছাত্রদলের আহবায়ক এনাম উদ্দিন ও পৌর ছাত্রদলের আহবায়ক ফয়েজ আহমদসহ আরো অনেকে।


সর্বশেষ সংবাদ

এনডিসিতে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক নিয়ে ফরাসি রাষ্ট্রদূতের আলোচনা

এনডিসিতে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক নিয়ে ফরাসি রাষ্ট্রদূতের আলোচনা

পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ও উন্নয়ন কৌশল তুলে ধরলেন জ্যঁ-মার্ক সেরে-শার্লেট মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় প্রতিরক্ষা কলেজের (এনডিসি) ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এর কোর্স সদস্যদের

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থার তাগিদ

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থার তাগিদ

মুক্তাদির আল সেলিম, জৈন্তাপুর: সিলেটের জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী

মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল কাজ করছে : এমপি এমরান চৌধুরী

মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল কাজ করছে : এমপি এমরান চৌধুরী

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- ছাত্রদলের আয়োজিত এই নবীনবরণ

বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা সম্পন্ন

বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটি’ আয়োজিত আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা-২০২৬ সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় দুর্নীতিই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান

২৪ নম্বর ওয়ার্ডে দিনারকে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের শুভেচ্ছা

২৪ নম্বর ওয়ার্ডে দিনারকে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের শুভেচ্ছা

যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদককে ঘিরে তেররতনে নেতাকর্মীদের উচ্ছ্বাস স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় হাজী দেলোয়ার হোসেন

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

আবু ইউসুফ নাঈম, জামালগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযানে লাইসেন্সবিহীন মৎস্য ও পশুখাদ্য এবং ওষুধ বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে ৯০ হাজার

দূর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি

দূর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি

সিলেটের সংবাদ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এবার যুক্ত হলো আরও একদিন। ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি

প্রবাসীকল্যাণ মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের সেই সিভিল সার্জনকে ওএসডি

প্রবাসীকল্যাণ মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের সেই সিভিল সার্জনকে ওএসডি

মৌলভীবাজার প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশের পর মৌলভীবাজারের সিভিল সার্জন