admin
প্রকাশিত: 9:18 AM, January 10, 2026
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দলীয় শৃঙ্খলা মেনে পরিকল্পনা অনুসারে আমাদের কাজ করতে হবে। তিনি শুক্রবার রাতে তাঁর তোপখানাস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে জেলা-মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ সভায় একথা বলেন। সভার শুরুতে বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করা হয়।
সভায় খন্দকার মুক্তাদির আরও বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি কী কাজ করবে এবং দলের চেয়ারম্যানের পরিকল্পনাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে আমাদের সবাইকে কাজ করতে হবে। বিএনপির চেয়ারম্যানের সকল চিন্তা-ভাবনা এদেশের মানুষকে ঘিরে। সেই চিন্তা-ভাবনা গুলো পাড়া-মহল্লায় পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের। আমাদের পরিকল্পনা পৌঁছে দিতে হবে দেশ এবং জাতির কাছে। সভায় নব দায়িত্বপ্রাপ্ত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খানসহ জেলা-মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি
কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব
সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের অকাল ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার আর নেই। গতকাল রাত ১২টার দিকে তিনি
একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণদের গঠনমূলক নেতৃত্বের কোনো বিকল্প নেই। তাই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদেরই সম্প্রীতির