admin

প্রকাশিত: 3:22 PM, October 9, 2026

চট্টগ্রামে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার মুক্তাদির এমপি

চট্টগ্রামে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার মুক্তাদির এমপি

রমজানে নিত্যপণ্যের যোগান স্বাভাবিক ও দাম যৌক্তিক রাখতে সরকার প্রস্তুত

স্টাফ রিপোর্টার:

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের জন্য যৌক্তিক মূল্য নিশ্চিত করতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

তিনি জানান, আমদানি ব্যয় কমাতে ফল ও খেজুরের শুল্ক যৌক্তিকীকরণ, ভোগ্যপণ্য আমদানিতে ব্যাংক ঋণের সুদহার কমানোর বিষয়ে আলোচনা এবং পণ্য পরিবহন ও খালাসের প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কৃত্রিম সংকট ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে বাজারে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স রুমে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) আয়োজিত ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার স্থিতিশীলতা নিশ্চিতকরণে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে মতবিনিময় সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রমজানের প্রস্তুতি ও ভোগ্যপণ্যের সরবরাহ পরিস্থিতি তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্যতেল ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ বর্তমানে পাইপলাইনে রয়েছে। এসব পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সারা বছর সরবরাহ নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে কাজ চলছে।

নিত্যপণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে আমদানি ব্যয় কমানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, ফলের প্রকৃত শুল্কহার ১২১ শতাংশ থেকে কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনার কাজ চলছে। খেজুরের শুল্ক কমানোর বিষয়ে ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া ভোগ্যপণ্য আমদানিতে ব্যাংক ঋণের সুদহার কমানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দ্রুত আলোচনা করা হবে।

ফলের বাজার তদারকি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শুল্ক পরিশোধের পরও মাল্টা ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের অভিযানের ফলে দাম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। রমজান বা অন্য কোনো উপলক্ষকে কেন্দ্র করে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা বরদাশত করা হবে না।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন সমন্বয় নিয়ে তিনি স্পষ্ট করেন যে, ২০১৫ সালের পর দীর্ঘ ১১ বছর বেতন বাড়েনি। মূল্যস্ফীতির কারণে তাদের ক্রয়ক্ষমতার ঘাটতি সমন্বয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা এক বছরে ধাপে ধাপে কার্যকর হবে। ফলে বর্তমান বাজার পরিস্থিতিতে এখনই এর কোনো প্রভাব পড়ার সুযোগ নেই।

মতবিনিময় সভায় সিসিসিআই সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীরা পুরোপুরি প্রস্তুত।

চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী সরকারের দূরদর্শী পদক্ষেপের প্রশংসা করে আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে সরাসরি জাতীয় আমদানি নীতি ও কাস্টমস প্রক্রিয়ার মাধ্যমে অপ্রয়োজনীয় বিধিনিষেধ তুলে নেওয়ার অনুরোধ জানান।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম বলেন, চাল, ডাল, ছোলা, গম, সয়াবিন তেল, পাম অয়েল ও চিনির সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীরা অঙ্গীকারবদ্ধ।

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আমজাদ হোসেন চৌধুরী, সাবেক ভাইস প্রেসিডেন্ট এম এ সালাম, চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার আবুল বাসার মো. শফিকুর রহমান এবং সাবেক পরিচালক এস এম আবু তাইয়বসহ শীর্ষ স্থানীয় ব্যবসায়ী নেতারা।


সর্বশেষ সংবাদ

মহানবী (সা.)-এর শিক্ষাই মানবতার মুক্তির সঠিক পথ : মুফতি আহমাদ শরীফ বিন আসাদ

মহানবী (সা.)-এর শিক্ষাই মানবতার মুক্তির সঠিক পথ : মুফতি আহমাদ শরীফ বিন আসাদ

বিশিষ্ট ইসলামিক স্কলার ও তরুণ গবেষক মুফতি আহমাদ শরীফ বিন আসাদ বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মুক্তিদূত। তাঁর

বিশ্বনাথে জেলা প্রশাসকের প্রথম পরিদর্শন ‘ক্লিন বিশ্বনাথ গ্রীন বিশ্বনাথ’-এর যাত্রা শুরু, অনুদান বিতরণ ও বাসিয়া নদী দখলের তালিকা প্রস্তুতের নির্দেশ

বিশ্বনাথে জেলা প্রশাসকের প্রথম পরিদর্শন ‘ক্লিন বিশ্বনাথ গ্রীন বিশ্বনাথ’-এর যাত্রা শুরু, অনুদান বিতরণ ও বাসিয়া নদী দখলের তালিকা প্রস্তুতের নির্দেশ

বিশ্বনাথ প্রতিনিধি: ‘আমার শহর আমার দায়িত্ব, পরিচ্ছন্ন ও সবুজ বিশ্বনাথ’ গড়ার প্রত্যয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন বিশ্বনাথ

জগন্নাথপুরে প্রতিমা শিল্পীরা দুর্গোৎসবকে ঘিরে পার করছেন ব্যস্ত সময়

জগন্নাথপুরে প্রতিমা শিল্পীরা দুর্গোৎসবকে ঘিরে পার করছেন ব্যস্ত সময়

মো. আল আমীন, জগন্নাথপুর: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।আরএ দুর্গোৎসবকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন জগন্নাথপুরের

বিশ্ব দৃষ্টি দিবসে সুনামগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব দৃষ্টি দিবসে সুনামগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা

সুনামগঞ্জ প্রতিনিধি: বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলা

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

সিলেটে ২৭৬৬ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

সিলেটে ২৭৬৬ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

স্টাফ রিপোর্টার: সিলেটে সনাতন ধর্মবলাম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি চলছে। বিভাগের চার জেলায় অন্তত ২

সিলেট নগর থেকে মনীপুরী মহিলা নিখোঁজ

সিলেট নগর থেকে মনীপুরী মহিলা নিখোঁজ

সিলেট নগরের সুবিদবাজার থেকে মনিপুরী এক মহিলা নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৯অক্টোবর) আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় শ্রী শ্রী

গোয়াইনঘাট ক্রীড়া সংস্থার নতুন কমিটি ইউএনও সভাপতি, স্টেলিন তারিয়াং সদস্য সচিব

গোয়াইনঘাট ক্রীড়া সংস্থার নতুন কমিটি ইউএনও সভাপতি, স্টেলিন তারিয়াং সদস্য সচিব

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে পদাধিকারবলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী