admin
প্রকাশিত: 5:26 PM, October 9, 2026
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) ও সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
এক অভিনন্দন বার্তায় কয়েস লোদী নবনির্বাচিত নেতৃবৃন্দের রাজনৈতিক সফলতা কামনা করে বলেন, ৩৯নং ওয়ার্ড বিএনপির নতুন নেতৃত্ব তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল শক্তি তৃণমূলের নেতাকর্মীরা। নবনির্বাচিত নেতৃত্ব দলের আদর্শ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করবেনÑএটাই প্রত্যাশা।
কয়েস লোদী আরও বলেন, দলের প্রতি আনুগত্য, সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য ও ত্যাগের মানসিকতা নিয়ে নবনির্বাচিত নেতৃবৃন্দ ৩৯নং ওয়ার্ড বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে এগিয়ে নেবেন।
তিনি বলেন, নবনির্বাচিত নেতৃত্বের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে ৩৯নং ওয়ার্ড বিএনপি আরও ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও গতিশীল হয়ে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কয়েস লোদী নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেনসহ ৩৯নং ওয়ার্ড বিএনপির সকল নেতাকর্মীর উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সার্বিক সাফল্য কামনা করেন।-বিজ্ঞপ্তি
বিআরটিএ সিলেট সার্কেলের উদ্যোগে রাজা গিরিশচন্দ্র স্কুলে ১১৩ শিক্ষার্থীর নিয়ে সচেতনতামূলক আয়োজন স্টাফ রিপোর্টার: “নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশÑসবার আগে বাংলাদেশ”
উৎসাহ-উদ্দীপনা ও নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী (সুবর্ণজয়ন্তী) উদযাপিত হয়েছে। সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্যাংকটির সিলেট
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সিলেট সিটি কর্পোরেশনের
বিশিষ্ট ইসলামিক স্কলার ও তরুণ গবেষক মুফতি আহমাদ শরীফ বিন আসাদ বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মুক্তিদূত। তাঁর
বিশ্বনাথ প্রতিনিধি: ‘আমার শহর আমার দায়িত্ব, পরিচ্ছন্ন ও সবুজ বিশ্বনাথ’ গড়ার প্রত্যয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন বিশ্বনাথ
মো. আল আমীন, জগন্নাথপুর: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।আরএ দুর্গোৎসবকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন জগন্নাথপুরের
সুনামগঞ্জ প্রতিনিধি: বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলা
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক