admin
প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৬
স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সিলেটে ফিরতে শুরু করেছেন প্রবাসীরা। দীর্ঘ প্রতীক্ষার পর আপন ঠিকানায় ফেরা এসব প্রবাসীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত তাদের পরিবারের সদস্য ও স্বজনরা। মূলত ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই প্রবাসীদের মধ্যে দেশে ফেরার প্রবল আগ্রহ তৈরি হয়। কর্মব্যস্ততা ও সঠিক সময়ের অপেক্ষায় যারা তখন আসতে পারেননি, তারা এখন নির্বাচনকে কেন্দ্র করে দলে দলে দেশে ফিরছেন।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও বিভিন্ন ট্রাভেল এজেন্সি সূত্রে জানা গেছে, গত দুই মাসে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার প্রবাসী সিলেটে পৌঁছেছেন। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, এই ভিড় ততই বাড়ছে। অনেকে আগেভাগেই বিমানের টিকিট বুকিং দিয়ে রেখেছেন। এছাড়া নির্বাচনের পরপরই পবিত্র রমজান ও ঈদুল ফিতর থাকায় প্রবাসীরা এই সুযোগটিকে কাজে লাগিয়ে লম্বা সময় দেশে থাকার পরিকল্পনা করছেন। নির্বাচনী প্রচারে প্রবাসীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবার ভিন্নমাত্রা যোগ করেছে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন–এমন ঘোষণায় প্রবাসীদের মধ্যে বাড়তি উদ্দীপনা দেখা দিয়েছে। প্রিয় নেতার আগমন ও দলীয় প্রচারণায় অংশ নিতে বিপুলসংখ্যক প্রবাসী এখন সিলেটে ফেরার অপেক্ষায়। অনেকে দেশে ফিরেই নিজ নিজ এলাকায় প্রার্থীর পক্ষে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
সরাসরি দেশে আসার পাশাপাশি এবার পোস্টাল ব্যালটেও সিলেটের প্রবাসীরা এগিয়ে রয়েছেন। জানা গেছে, এবার প্রায় অর্ধলক্ষ প্রবাসী পোস্টাল ভোটের জন্য আবেদন করেছেন, যা প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে একটি বড় মাইলফলক।
দীর্ঘ ১২ বছর পর গত সোমবার লন্ডন থেকে সিলেটে ফিরেছেন জগন্নাথপুরের সৈয়দপুরের বাসিন্দা এনামুল ইসলাম। তিনি জানান, ৫ আগস্টের পর থেকেই দেশে আসার জন্য উদগ্রীব থাকলেও কাজের চাপে আসতে পারেননি। মাটির টানে এবং নির্বাচনী প্রচারণায় অংশ নিতে তিনি আরও ১০ জন প্রবাসীসহ এই সময়ে দেশে এসেছেন। এনামুলের মতো হাজারো প্রবাসীর উপস্থিতিতে সিলেটের নির্বাচনী আমেজ এখন উৎসবে পরিণত হয়েছে। প্রবাসীদের এই জনস্রোত নির্বাচনী পরিবেশকে আরও চাঙা করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিয়ানীবাজারের মাথিউরা গ্রামের আনোয়ার হোসেনের জীবনের গল্পটি অন্য অনেক প্রবাসীর মতোই বিষাদময়। ২০১৩ সালে মায়ের অসুস্থতার খবর শুনে দেশে ফেরার পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন তিনি। তৎকালীন সরকার সমর্থকদের দায়ের করা মিথ্যা মামলার কারণে দীর্ঘ ১৩ বছর তিনি প্রবাসে কাটাতে বাধ্য হন, ফিরতে পারেননি নিজভূমে। তবে ২০২৬ সালের প্রেক্ষাপটে পরিস্থিতি বদলেছে। এবার তিনি সপরিবারে দেশে ফিরেছেন পবিত্র রমজান ও ঈদুল ফিতর উদযাপনের পরিকল্পনা নিয়ে। একইসঙ্গে দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে তিনি এখন যোগ দিচ্ছেন নির্বাচনী প্রচারণায়।
ট্রাভেল এজেন্সিগুলোর দেওয়া তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্টের পট পরিবর্তনের পর ডিসেম্বর পর্যন্ত প্রবাসীদের আসার হিড়িক ছিল। মাঝে কিছুটা কমলেও বর্তমানে নির্বাচনী আমেজে তা আবারও বেড়েছে। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকা ফেরার সময় লন্ডন-সিলেট ফ্লাইটের টিকিটের তীব্র সংকট দেখা দিয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রয়েছে এখনও।
আগামী ২২ জানুয়ারি থেকে তারেক রহমান সিলেট থেকে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবেন। সিলেট-৩ আসনে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এবং সুনামগঞ্জ-৩ আসনে সাধারণ সম্পাদক এম কয়সর আহমদ প্রার্থী হয়েছেন। এছাড়া সিলেট-৩ আসনে মোস্তাকীম রাজা, মইনুল বাকেরসহ প্রায় ১২ জন প্রবাসী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে আসা এসব প্রার্থী সাধারণ প্রবাসীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা জাগিয়ে তুলেছেন।
শিউলী আক্তার : সিলেট সিটি কর্পোরেশন এলাকার সুরমা নদী-এর উভয় তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন
আজ শনিবার ( ০২ মে ) সিলেটে পবিত্র সফরে এসে মহান আধ্যাত্মিক সাধক হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপি
স্টাফ রিপোর্টার: বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও
মো. নুরুল ইসলাম: আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভ‚মি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল
সিলেটের সংবাদ ডেস্ক: আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ স¤প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্যাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ
সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার