admin
প্রকাশিত: 5:41 AM, October 24, 2026
আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট কাজে লাগিয়ে সিলেটে গড়ে তোলা হয়েছিল দুর্নীতির এক অদম্য সাম্রাজ্য। এই সাম্রাজ্যের নেপথ্যে ছিলেন তার স্ত্রী সেলিনা মোমেন এবং তার প্রধান সহযোগী সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমদ ও মন্ত্রীর সাবেক ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর তারা বিদেশে আত্মগোপন করলেও সিলেটে তাদের বিপুল পরিমাণ বৈধ-অবৈধ সম্পদ, মামলা ও অপকর্মের দেখভাল চালিয়ে যাচ্ছেন হেলেনের আস্থাবাজান সহকর্মী নানা কারণে বিতর্কিত অ্যাডভোকেট মোহাম্মদ মিসবাহ উল ইসলাম কয়েস।
অনুসন্ধানে জানা যায়, ড. মোমেন প্রকাশ্যে মন্ত্রী হলেও সিলেটের মূল ক্ষমতার চাবিকাঠি ছিল তার স্ত্রী সেলিনা মোমেনের হাতে। প্রকাশ্যে এক অনুষ্ঠানে মন্ত্রী তাকে ‘আমার বস’ বলে পরিচয় করিয়ে দেওয়ার পরপরই সিলেটের প্রশাসনিক ও উন্নয়নমূলক সব কাজের নিয়ন্ত্রণ চলে যায় সেলিনার কবজায়। সিলেট-১ আসনের সরকারি প্রকল্প, টেন্ডার ও কাবিথা থেকে শুরুতেই ২৫ শতাংশ কমিশন আদায় বাধ্যতামূলক করা হয়। এই বিপুল পরিমাণ অবৈধ অর্থ বৈধ করতে গড়ে তোলা হয় ‘সেলিনা-মোমেন ফাউন্ডেশন’।
সেলিনা মোমেনের এই কমিশন সিন্ডিকেটের প্রধান রূপকার ও ডানহাত হিসেবে মাঠে ছিলেন সিলেটে ভূমিদস্যু হিসেবে পরিচিত জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমেদ এবং মন্ত্রীর সাবেক ব্যক্তিগত কর্মকর্তা জুয়েল। জুয়েল হিরন মাহমুদের মাধ্যমে ঠিকাদারদের কাছ থেকে অগ্রিম ২৫ শতাংশ ঘুষ আদায় করে প্রতিদিন সেলিনা মোমেনের কাছে পৌঁছে দিতেন তারা।
প্রকল্প বাণিজ্য ছাড়াও সিলেট পাসপোর্ট অফিস থেকে প্রতি মাসে ৩০ লাখ টাকার বেশি কমিশন যেত সেলিনার পকেটে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্যাডে ভুয়া রিকোয়েস্ট লেটার ইস্যু করে মানব পাচারের মাধ্যমে জনপ্রতি ১০ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পেছনে প্রধান ভূমিকা ছিল হেলেনের। সীমান্তকেন্দ্রিক চোরাচালান ও ভিসা বাণিজ্যের মাধ্যমেও দুই নারী অঢেল সম্পদ গড়ে তোলেন।
বিপ্লবের মুখে সরকার পতনের আগেই সেলিনা মোমেন যুক্তরাষ্ট্রে পালিয়ে যান। অন্যদিকে হেলেন আহমেদ বর্তমানে যুক্তরাজ্যে আত্মগোপনে রয়েছেন। তবে যুক্তরাজ্যে থেকেও হেলেন আহমেদ সিলেটে তার সহযোগীদের দিয়ে ভূয়া ও মিথ্যা মামলা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এতে স্থানীয় এক প্রভাবশালী নেতার আশির্বাদ রয়েছে বলে জানা গেছে।
সেলিনা ও হেলেনের সকল বৈধ-অবৈধ ব্যবসা-বাণিজ্য ও কার্যক্রম বর্তমানে সামলাচ্ছেন হেলেনের অত্যন্ত আস্থাবাজন আদরের লোক অ্যাডভোকেট মোহাম্মদ মিসবাহ উল ইসলাম। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মিছিল-মিটিংয়ে সক্রিয় থাকা মিসবাহ ‘মোমেন ফাউন্ডেশন’ এবং হেলেন আহমেদের ‘এইচ এম লিগ্যাল এইড’-এর চিফ লিগ্যাল এডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। ক্ষমতার দাপট দেখিয়ে তিনি মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ বিএনপি নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করতেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং তিনি পূর্বেও একাধিকবার কারাবরণ করেছেন।
সরেজমিনে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ জল্লারপাড় রোডে গিয়ে দেখা যায়, সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ড্রেনের ওপর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মিসবাহ উল ইসলাম হেলেন আহমেদের মালিকানাধীন ‘এইচএম কর্পোরেশন’-এর নামে একটি দোকানঘর নির্মাণ করেছেন। স্থানীয় সংলগ্ন ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, মিসবাহ দৈনিক ১ হাজার টাকা ভাড়ার চুক্তিতে ড্রেন দখল করা স্থানটি একটি ব্যবসা প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিয়েছেন।
এয়ারপোর্ট রোডের ফরিদাবাদ আবাসিক এলাকার ‘এইচ এম ভবন’-এর বাসিন্দা বিতর্কিত এই আইনজীবীর সরকারি ড্রেন দখল করে দোকান ভাড়া দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পথচারী ও স্থানীয়রা। দ্রুত সিটি কর্পোরেশনকে উচ্ছেদ অভিযান চালানোর দাবি জানিয়েছেন সচেতন মহল। একই সাথে পালিয়ে যাওয়া সেলিনা মোমেন ও হেলেন আহমেদের অঢেল অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিও উঠে এসেছে।
নোমান আহমেদ: আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও সম্ভাব্য প্রার্থীদের যাচাই-বাছাইয়ের লক্ষ্যে সিলেটের কোম্পানীগঞ্জে ৬নং দক্ষিণ
সিলেটের সংবাদ ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে দেশটিতে ৪ দিনের সরকারি সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ থেকে
ইউপি মেম্বার জসিম ও তাঁর বাহিনীর বিরুদ্ধে অভিযোগ বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী
সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন
হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের