admin
প্রকাশিত: 9:18 AM, January 24, 2026
শিপন আহমদ:
সিলেটের রাজপথে আনন্দময় বিয়ের মিছিলে এখন এক আতঙ্কের নাম ‘হিজড়াদের চাঁদাবাজি’। নগরীর গুরুত্বপূর্ণ মোড় এবং প্রধান সড়কগুলোতে দলবদ্ধ হিজড়ারা বিয়ের গাড়ি আটকে দাবি করছে মোটা অঙ্কের টাকা। তাদের অশালীন আচরণ এবং জোরজবরদস্তির শিকার হয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ ও পর্যটকরা। সম্প্রতি সিলেট নগরীর এয়ারপোর্ট রোড, শাহজালাল উপশহর এবং দক্ষিণ সুরমার প্রবেশপথগুলোতে এই প্রবণতা প্রকট আকার ধারণ করেছে। বিয়ের গাড়ি দেখা মাত্রই হিজড়াদের একটি দল মাঝপথে দাঁড়িয়ে গাড়ি গতিরোধ করে। ২ হাজার থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত দাবি করা হয়। টাকা দিতে দেরি হলে বা অপারগতা প্রকাশ করলে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে তারা। অনেক সময় গাড়ির চাবি কেড়ে নেওয়া বা যাত্রীদের সাথে হাতাহাতির ঘটনাও ঘটছে।
শুধু রাস্তায় গাড়ী আটক করে চাঁদাবাজী করেনা। বাসা/বাড়িতেও তারা চাঁদা তুলে। কোন বাড়িতে বিয়ের গেইট বা সাজ সজ্জা দেখলেই চার পাঁচ জনের হিজড়ার একটি গ্রুপ নিয়ে হাজির তাদেরকে টাকা দেওয়া লাগবে। বাড়িতে নবজাতক জন্ম নিলেও বিপদ তারা হাজির টাকার জন্য। এনিয়ে সিলেট বাসী বড় বিপদে আছেন।
বাংলাদেশে হিজড়া বা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য সমাজসেবা অধিদফতরের অধীনে বেশ কিছু বিশেষ কার্যক্রম চালু আছে। সরকার ২০১৩ সালে হিজড়াদের ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে যেসব সুবিধাগুলো পাচ্ছেন তারা। অসচ্ছল ও বয়স্ক হিজড়াদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা রয়েছে। সাধারণত ৫০ বছর বা তার বেশি বয়সী হিজড়ারা এই ভাতার আওতায় আসেন। বর্তমানে ভাতার পরিমাণ মাসিক প্রায় ৬০০ টাকা, পাচ্ছেন শিক্ষা উপবৃত্তি, হিজড়া শিক্ষার্থীদের মূলধারার শিক্ষায় উৎসাহিত প্রাথমিক স্তরে মাসিক ৭০০ টাকা। মাধ্যমিক স্তরে মাসিক ৮০০ টাকা। উচ্চ মাধ্যমিক স্তরে মাসিক ১,০০০ টাকা। উচ্চতর স্তরে মাসিক ১,৫০০ টাকা।
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হিজড়াদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়। যেমন: সেলাই ও টেইলারিং।
বিউটি পার্লার কোর্স। কম্পিউটার প্রশিক্ষণ। হস্তশিল্প ও ড্রাইভিং। প্রশিক্ষণ শেষ করার পর হিজড়াদের আত্মনির্ভরশীল করার জন্য এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়। সাধারণত ব্যবসা শুরু করার জন্য বা উপকরণ কেনার জন্য প্রায় ১০,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়ে থাকে। এতো কিছুর পরও থামছে না তাদের চাঁদাবাজী। গত সপ্তাহে এক প্রবাসীর বিয়ের গাড়ি আটকে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সেই ভুক্তভোগী জানান, বিয়ের খুশির আমেজ মুহূর্তেই নষ্ট হয়ে গেল। তারা যেভাবে গাড়ি ঘিরে ধরেছিল, তাতে পরিবারের নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। বাধ্য হয়ে ৩ হাজার টাকা দিয়ে রেহাই পেতে হয়েছে।
সরকারি ও বেসরকারি বিভিন্ন জরিপ অনুযায়ী, সিলেট অঞ্চলে হিজড়াদের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়: সরকারি তথ্য (২০২২-২৪): সমাজসেবা অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, সিলেট জেলায় নিবন্ধিত হিজড়ার সংখ্যা প্রায় ২৮৪ জন। তবে পুরো বিভাগে এই সংখ্যা কয়েক হাজার হতে পারে বলে ধারণা করা হয়। বর্তমান পরিস্থিতি (২০২৬)মাঠ পর্যায়ের তথ্য ও স্থানীয়দের মতে, ইদানীং সিলেটে হিজড়াদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর একটি বড় কারণ হলো পার্শ্ববর্তী জেলাগুলো থেকে হিজড়াদের সিলেটে আগমন। বর্তমানে সিলেট মহানগর ও আশেপাশের এলাকায় প্রায় ৫০০ থেকে ৭০০ জন হিজড়া সক্রিয় রয়েছে বলে ধারণা করা হয়।
আসল বনাম নকল হিজড়া বিতর্ক : স্থানীয় হিজড়া সংগঠনের অনেক নেতা দাবি করেছেন, এই চাঁদাবাজির পেছনে ‘নকল হিজড়ারা’ দায়ী। পুরুষ হয়েও হিজড়া সেজে এই চক্রটি পথে পথে সাধারণ মানুষকে হেনস্তা করছে। এতে প্রকৃত হিজড়ারা সামাজিকভাবে আরও বেশি হেয় প্রতিপন্ন হচ্ছে।
সিলেটের সচেতন নাগরিক সমাজ ও ভুক্তভোগীরা এই চাঁদাবাজি বন্ধে দ্রুত পুলিশি হস্তক্ষেপ দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগ পেলে তারা ব্যবস্থা নিচ্ছে। তবে রাস্তার মাঝখানে এই ধরনের সামাজিক উৎপাত বন্ধে স্থায়ী সমাধানের জন্য কঠোর নজরদারি প্রয়োজন। হিজড়ারা আমাদের সমাজেরই অংশ। তাদের জীবনমান উন্নয়নে সরকারি পুনর্বাসন প্রকল্প থাকলেও, এক শ্রেণির হিজড়ার এই বেপরোয়া চাঁদাবাজি সাধারণ মানুষের সহমর্মিতাকে ক্ষোভে পরিণত করছে।
শামছুল আলম শাওন: সপ্তাহের ব্যবধানে সিলেটের কাঁচাবাজারগুলোতে সবজির দাম বেড়েছে। সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত
একটি দেশের সবচেয়ে বড় শক্তি তার তরুণ প্রজন্ম। তারুণ্যের মেধা, শ্রম, সাহস ও সৃজনশীলতাই একটি দেশকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় বলেছেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে।
আজ শনিবার শ্রীমতী রাধারাণীর আবির্ভাব তিথি রাধাষ্টমী। এ উপলক্ষে ইসকন সিলেট মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২-এর বিশাল বিভাগীয় কর্মী
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন ও বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে মৌলভীবাজারের বড়লেখায় দিনব্যাপী বিনামূল্যে হার্ট চেক-আপ ও
সিএনজি ভাড়া নিয়ে বিরোধের জেরে বলাই খুন, মা-মেয়ে গ্রেপ্তার কাতার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজি চালক আবুল কালাম বলাইকে (৪০) কুপিয়ে
অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে সিলেট নগরের জেলরোড ইউনিট ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন।