admin
প্রকাশিত: 9:29 AM, January 24, 2026
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে গুম ও নির্যাতন করা হয়েছে। ১২ ফেব্রুয়ারীর নির্বাচন হচ্ছে সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জনতার লড়াই। এই লড়াইয়ে জিততে হবে। ১০ দলীয় জোট সম্মিলিতভাবে মানবিক বাংলাদেশ বিনির্মাণ হবে। ইনশাআল্লাহ।
তিনি গত বৃহস্পতিবার রাতে নগরীর জালালাবাদ থানার ৩৯নং ওয়ার্ডের টুকেরবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।তিনি আরও বলেন, ১০ দলীয় জোট দেশের ৩০০ টি আসনে সৎ ও যোগ্য প্রার্থী দিয়েছে, যারা জুলাইয়ের চেতনাকে ধারণ করেন। এই জাতিকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, সেই সম্পর্কে সকলেরই অভিজ্ঞতা রয়েছে। সমাজসেবী ও শিক্ষাবিদ মাস্টার আব্দুল হান্নানের সভাপতিত্বে ও ৩৯নং ওয়ার্ড সভাপতি ফয়ছল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর জামায়াতের নায়েব আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, বায়তুল মাল সেক্রেটারী মুফতী আলী হায়দার, নেজামী ইসলাম পার্টি সিলেট মহানগর সেক্রেটারি মাওলানা জাকারিয়া আহমদ খান, জালালাবাদ থানা জামায়াতের আমীর মাওলানা আলাউদ্দিন, সদর উপজেলা আমীর নাজির উদ্দিন, বিমানবন্দর থানা আমীর শফিক ইসলাম মফিক, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, জালালাবাদ থানা সেক্রেটারি মাওলানা জুনায়েদ আল হাবিব, ৩৯নং ওয়ার্ড সেক্রেটারি সাব্বির আহমদ, নোয়াগাঁও গ্রামের মুরব্বি বাদশা মিয়া, পীরপুরের মুরব্বি পারভেজ মিয়া, নানু মিয়া, সাজিদ মিয়া, মখলিছ মিয়া, টুকের গাঁও মুরব্বি মু. জাকিরয়া, বদরুল আলম, শাহপুরের মুরব্বি মুরাদ আহমদ, কয়েছ আহমদ ও গৌড়িপুরের মুরব্বি আকাব উদ্দিন প্রমুখ।
শামছুল আলম শাওন: সপ্তাহের ব্যবধানে সিলেটের কাঁচাবাজারগুলোতে সবজির দাম বেড়েছে। সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত
একটি দেশের সবচেয়ে বড় শক্তি তার তরুণ প্রজন্ম। তারুণ্যের মেধা, শ্রম, সাহস ও সৃজনশীলতাই একটি দেশকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় বলেছেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে।
আজ শনিবার শ্রীমতী রাধারাণীর আবির্ভাব তিথি রাধাষ্টমী। এ উপলক্ষে ইসকন সিলেট মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২-এর বিশাল বিভাগীয় কর্মী
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন ও বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে মৌলভীবাজারের বড়লেখায় দিনব্যাপী বিনামূল্যে হার্ট চেক-আপ ও
সিএনজি ভাড়া নিয়ে বিরোধের জেরে বলাই খুন, মা-মেয়ে গ্রেপ্তার কাতার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজি চালক আবুল কালাম বলাইকে (৪০) কুপিয়ে
অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে সিলেট নগরের জেলরোড ইউনিট ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন।