admin

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৬

‘সবাই মিলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে’ তৌফিকুর রহমান হাবিব, বিশ্বনাথ

‘সবাই মিলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে’ তৌফিকুর রহমান হাবিব, বিশ্বনাথ

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনার সমর্থনে বিশ্বনাথে এক বিশাল প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর থেকে উপজেলার ৮টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা বিশ্বনাথ পৌর শহরের কলেজ রোডে জড়ো হতে থাকেন।

বিকেল ২টায় কলেজ রোডের সাবেক পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে ধানের শীষের সমর্থনে এক বিশাল মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় তাহসিনা রুশদীর লুনা একটি ছাদখোলা গাড়িতে চড়ে জনসাধারণের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও তাকে হাত নেড়ে সাড়া দেন। মিছিল শেষে শহরের ‘প্রবাসী চত্বরে’ এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় তাহসিনা রুশদীর লুনা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা আমাদের সকলের ঈমানী দায়িত্ব। আপনারা ঘরে বসে থাকবেন না। গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশা নিয়ে আপনাদের মূল্যবান ভোটে ধানের শীষ বিজয়ী হবে ইনশাআল্লাহ। এই বিজয় আমার ব্যক্তিগত নয়, এই বিজয় হবে বিশ্বনাথ ও ওসমানীনগরবাসীর। তিনি আসন্ন নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। সবাই মিলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলামের যৌথ পরিচালনায় সভায় বিশেষ গুরুত্বের সাথে উপস্থিত ছিলেন নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর ছোট ভাই ও জেলা বিএনপির সহ-সভাপতি এম. আসকির আলী এবং ইলিয়াস পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।

বিশ্বনাথ বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান এবং পৌর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলামের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন রাখেন, ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর ছোট ভাই সিলেট জেলা বিএনপির সহসভাপতি এম. আসকির আলী, ইলিয়াস পুত্র ব্যারিষ্টার আবরার ইলিয়াস অর্ণব, সাবেক উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দীন চেয়ারম্যান, যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সহ-সভাপতি তৈয়মুছ আলী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক গুলজার খান, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গৌছ খান, সিলেট জেলা বিএনপি’র উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক, যুক্তরাজ্য অল্ডহাম বিএনপি’র সভাপতি জামাল উদ্দীন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ডাঃ মাহবুব আলী জহির, আব্দুল মতিন মেম্বার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক প্রবাষক মোনায়েম খান, সিরাজুল ইসলাম সিরাজ, সিলেট মহানগর তাঁতীদলের সদস্য সচিব আমিনুল হক বেলাল, যুক্তরাজ্য বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক সেবুল আহমদ ,আব্দুল বাসিত বকুল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামীম আহমদ মেম্বার, আসাদুজ্জামান নূর আসাদ, যুক্তরাজ্য বিএনপি নেতা মমিন খান মুন্না, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমাদুদ্দিন খান চেয়ারম্যান, আব্দুল মমিন মামুন, তারেক আহমদ খজির, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শামসুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিব, পৌর যুবদলের আহ্বায়ক শাহ আমির, পৌর কৃষক দলের আহবায়ক নুর আলী, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সুমন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুজ্জামান, সদস্য সচিব আশিকুর রহমান রানা, যুগ্ন আবায়ক আবুল বশর, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল খায়ের, সদস্য সচিব আহমেদ দুলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেন আহমেদ পাভেল, সদস্য সচিব ফাহিম আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল রেজা, সদস্য সচিব জাকির হোসেন ইমন।

এসময় বিশ্বনাথ উপজেলা, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল,শ্রমিকদল, মহিলাদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শহরের প্রধান প্রধান পয়েন্টে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পথসভাটি এক বিশাল জনসভায় রূপ নেয়।


সর্বশেষ সংবাদ

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

স্টাফ রিপোর্টার: বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

মো. নুরুল ইসলাম: আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভ‚মি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল

আজ বুদ্ধপূর্ণিমা

আজ বুদ্ধপূর্ণিমা

সিলেটের সংবাদ ডেস্ক: আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ স¤প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্যাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী এআইএসপিদের কারিগরি দক্ষতা ও সেবার

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা