admin
প্রকাশিত: 7:09 AM, November 25, 2025
বাংলাদেশের অন্যতম দ্বিতীয় বৃহৎ জলাভূমি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জলাভূমি ও জীববৈচিত্র্য উন্নয়নে ৪৪ কোটি টাকা বরাদ্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এই হাওর ও জলাভূমি উন্নয়ন বাস্তবায়ন করবে পরিবেশ অধিদপ্তর। আর ২০২৯ সাল পর্যন্ত মেয়াদের এ প্রকল্পটির অর্থায়ন করেছে ইউএনডিপি।
প্রকল্পের আওতায় গড়ে তোলা হবে ৮০০ হেক্টর পাখির আবাসস্থল, ৪০০ হেক্টর জলাভূমি ও ৩০০ হেক্টর নলখাগড়া সৃজন এবং ২০ হেক্টর বিল পুনরুদ্ধার। এছাড়াও প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্নভাবে হাওর রক্ষায় স্থানীয়দের সম্পৃক্ত করা হবে। জলাভূমি উন্নয়নের সুনির্দিষ্ট কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়নে নিয়োগ করা হবে পরামর্শক প্রতিষ্ঠান।
কমিউনিটি বেজড ম্যানেজমেন্ট অফ টাঙ্গুয়ার হাওর ওয়েটল্যান্ড ইকোসিস্টেম প্রকল্পের আওতায় হাওরপাড়ের জনগোষ্ঠীর মাঝে হাওরের জলাভূমি রক্ষায় এ প্রকল্প কর্মশালার মাধ্যমে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে বলে জানান প্রকল্প পরিচালক শাহেদা বেগম।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, টাঙ্গুয়ার হাওরকে রক্ষায় শুধু সরকারের দায়িত্ব রয়েছে, এমনটা চিন্তা করলে কোনোদিনই হাওর রক্ষা সম্ভব না। যত দিন যাচ্ছে ততই হাওরের পরিবেশ নষ্ট হচ্ছে, সম্পদ নিঃশেষ হচ্ছে। হাওরকে ঘিরে যাদের জীবন-জীবিকা নির্ভর করছে, তারা সচেতন ও সক্রিয় না থাকলে হাওরের আরও ক্ষতি হবে। তবে হাওর পাড়ের জেলে ও কৃষকদের কর্মসংস্থানেরও সুযোগ থাকতে হবে।
এদিকে, টাঙ্গুয়ার হাওর সুরক্ষা আদেশে জেলার দুই উপজেলার ৪টি ইউনিয়নকে আওতাভুক্ত করা হয়েছে। এগুলো হলো- মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ও বংশীকুন্ডা দক্ষিণ এবং তাহিরপুর উপজেলার শ্রীপুর (দক্ষিণ) ও শ্রীপুর (উত্তর)। যা টাঙ্গুগুয়ার হাওর, মোয়াজ্জেমপুর, কিসমত মেন্দাতা, জগদীশপুর, লামাগাঁও ও রাঙ্গাছড়া পূর্ব মৌজার অন্তর্গত।
পানিসম্পদ মন্ত্রণালয়ের পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে কমিটির দায়িত্ব, কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণ, টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর জন্য প্রতিপালনীয় নির্দেশনা এবং স্বল্প (২ বছর), মধ্য (৫ বছর) ও দীর্ঘমেয়াদী (১০ বছর) পরিকল্পনা সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও প্রজ্ঞাপনে জেলা প্রশাসককে সভাপতি করে হাওর সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণে ১০ সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন- সদস্য সচিব বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (মহাপরিচালক কর্তৃক মনোনীত), সদস্য জেলা পুলিশ সুপার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, জেলা মৎস্য কর্মকর্তা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, বিভাগীয় বন কর্মকর্তা, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক, জেলা প্রশাসক কর্তৃক মনোনীত স্থানীয় পরিবেশবাদী/হাওর সংশ্লিষ্ট বেসরকারি সংগঠন/ সুশীল সমাজের প্রতিনিধি (১ জন)।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন,
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য
স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার
ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি
স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,
নবীগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার কারণে যানজট,