admin

প্রকাশিত: 10:13 AM, February 1, 2026

সৃজনশীলতা ছাড়া মানুষের জীবন মৃত্যুর সমতুল্য

সৃজনশীলতা ছাড়া মানুষের জীবন মৃত্যুর সমতুল্য

উৎস প্রকাশনের রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত আনন্দ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, কবি ও গল্পকার ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেন, ‘মানুষ মরণশীল, জীবন যেখানে আছে স্বাভাবিক নিয়মে মৃত্যুও আছে। সৃজনশীলতা ছাড়া যে জীবন সে জীবন মৃত্যুর সমতুল্য। গতকাল শনিবার নগরের দরগাহ গেইটস্থ শহীদ সুলেমান হলে এই আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কবি ধ্রুব গৌতমের সঞ্চলনায় ও লেখক হিসাববিদ মসিহ্ মালিক চৌধুরীর সভাপতিত্বে সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন উৎস প্রকাশনের কর্ণধার গবেষক মোস্তফা সেলিম।

তিনি উৎস প্রকাশনের সকল পাঠক শুভানুধ্যায়ী ও উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতাজ্ঞাপন করে বলেন, ‘উৎস প্রকাশন ২০০১ সালে প্রথা বিরোধী প্রকাশনা নিয়েই তার যাত্রা শুরু করে। আমরা শুরু থেকে সিলেটের ইতিহাস ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধির শ্রীহট্টের ইতিবৃত্ত বইটি পুণর্প্রকাশ করি।

বিশেষ অতিথির বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামরুজ্জামান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন, কবি ও গবেষক সৈকত হাবিব। আনন্দ সমাবেশে অতিথির বক্তব্য দেন, কবি ও গবেষক অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ, কবি ও গবেষক এ কে শেরাম, কবি গবেষক মিহিরকান্তি চৌধুরী, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গল্পকার জামান মাহবুব, কবি ও গবেষক মোস্তাক আহমাদ দীন, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো, নাট্যব্যক্তিত্ব আমিরুল ইসলাম বাবু, কবি পুলিন রায়, কবি বিপ্লব নন্দী, লোকসাহিত্য ক্যাটাগরিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লোক সংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক সুমনকুমার দাশ, লোকগবেষক পার্থ তালুকদার প্রমুখ। উৎস প্রকাশনের সৃজনশীল আর ঐতিহ্যকে ধারণ করে পথচলা যেন আরও মসৃণ হয় এই কামনা করেন বক্তারা। আলোচনা শেষে সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে ১০ খণ্ডের সংকলন ‘সিলেট মঞ্জুষা: ঐতিহ্যের দিকে নিবিড়ভাবে তাকিয়ে দেখা’ গ্রন্থের প্রকাশনা উদযাপন করা হয়। আয়োজনের দ্বিতীয় পর্বে কবি ও গল্পকার ড. নেয়ামত উল্যা ভূঁইয়া রচিত কবিতা পাঠ উপভোগ করেন উপস্থিত শ্রোতারা। কবিতা পাঠ করেন কবি পুলিন রায়, মাসুদা সিদ্দিকা রুহি, ধ্রুব গৌতম, সেলিম আর রাজী, ইশরাক জাহান জেলি, সানোয়ারা চিনু। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান