admin
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৬
ক্রীড়া ডেস্ক:
তিন দল নিয়ে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ আয়োজন করা হবে–এই ঘোষণা গতকালই দিয়ে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার টুর্নামেন্টের সূচি এবং দলগুলোর খেলোয়াড়দের তালিকা দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
মূলত টি–টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ায় অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের আয়োজন করতে যাচ্ছে বিসিবি। যেখানে অংশ নেবে ধূমকেতু, দুর্বার ও দুরন্ত। ধূমকেতু একাদশের নেতৃত্ব দেবেন লিটন দাস। দুর্বার একাদশের আর্মব্যান্ড পরবেন নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে দুরন্ত একাদশের অধিনায়কত্বের ভার সামলাবেন আকবর আলী।
টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি অনুশীলন করবে ৩ দল। ৫ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে ধূমকেতুর বিপক্ষে মাঠে নামবে দুরন্ত। পর দিন ধূমকেতুর প্রতিপক্ষ দুর্বার। ৭ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে দুরন্তর বিপক্ষে মাঠে নামবে দলটি। শীর্ষে থাকা দুই দল ৯ ফেব্রুয়ারি ফাইনাল খেলতে নামবে।
৩ দলের খেলোয়াড়দের তালিকা:
ধূমকেতু একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
দুর্বার একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফুদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, আল ফাহাদ।
দুরন্ত একাদশ: আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম ভূঁইয়া (অঙ্কন), আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আবদুল গাফফার সাকলাইন, এস এম মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।
সিলেটের সংবাদ ডেস্ক: আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আজ। প্রতি বছর এপ্রিল মাসের শেষ বুধবার বাংলাদেশসহ বিশ্বব্যাপী আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস
সিলেটের কানাইঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে ফারহানা বেগম নামে এক গৃহবধূ তিন সন্তানের জননী খুন হয়েছেন। গতকাল দিবাগত
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দিগন্তজোড়া হাওর এখন কৃষকের কান্নার খোরাক। চোখের সামনে তলিয়ে যাচ্ছে সারা
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে রপ্তানি বহুমুখীকরণ,
স্টাফ রিপোর্টার: ঢাকা ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক
স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা পরিশোধ
সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৫টায়
সুলতান সুমন: শিউলী, তন্ময়, মৃন্ময় ও নুরে আলম। এই চার জনের প্রতারক চক্র। তারা দেশের বিভিন্ন স্থানে টেলিগ্রাম একাউন্টের মাধ্যমে