admin

প্রকাশিত: 10:40 AM, February 8, 2026

অন্তিম সময়ে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত একটি গোষ্টি: আরিফ

অন্তিম সময়ে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত একটি গোষ্টি: আরিফ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন,একটি বিশেষ গোষ্ঠী অন্তিম সময়ে এসে আসন্ন নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে তারা নানামুখী অপতৎপরতা চালাচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

জনগণ যখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় প্রহর গুনছে, ঠিক তখনই পরাজিত শক্তিরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে। তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু সিলেটের সচেতন জনতা অতীতেও যেমন সকল ষড়যন্ত্র নসাৎ করেছেন, এবারও রাজপথে থেকে তার দাঁতভাঙা জবাব দেবে সিলেটের জনগণ। গতকাল শনিবার জৈন্তাপুর উপজেলায় বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় গেলে, আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী দ্রুত সময়ের মধ্যে পাথর কোয়ারি খুলে দেয়ার ব্যবস্থা গ্রহণ করব। বিশেষ করে, জৈন্তাপুরের ইতিহাস ঐতিহ্য সংরক্ষনে , পর্যটন এলাকার সৌন্দর্যময় করতে টেকসই পরিকল্পনা গ্রহণ করে, শিক্ষাপ্রষ্টান, রাস্তাঘাট, ব্রিজ- কালভার্ট, বিদ্যুৎ, চিকিৎসা ব্যবস্থার দ্রুত উন্নয়নের চেষ্টা করব।

আমি নির্বাচিত হলে এক বছরের মধ্যে জৈন্তাপুর উপজেলায় পরিবর্তনের দৃশ্য দেখতে পাবেন। ইরাদেবী মিলনায়তনে নির্বাচনি জনসভায় জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আব্দুল হাফিজের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হুমায়ুন কবির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী, সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিন লস্কর, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতেয়াক আহমদ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল।

আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, এবিএম জাকারিয়া, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জৈন্তাপুর উপজেলার সভাপতি মাওলানা আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মাওলানা মুহিবুল্লাহ, মাওলানা আবু হানিফ, মাওলানা আহমদ আলী,তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, জৈন্তাপুর উপজেলার সাবেক সভাপতি আব্দুল মতিন, জৈন্তাপুর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, চারিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাজিফ জালাল আহমদ, ১নং নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুকুর, ২নং জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, চারিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, জৈন্তাপুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আল মামুন প্রমুখ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। –


সর্বশেষ সংবাদ

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

পর্ব-২ খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের

দক্ষিণ রণিখাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা দলীয় মনোনয়ন প্রত্যাশী ৩৪ জন নির্বাচনী হাওয়া বইছে ইউনিয়নে

দক্ষিণ রণিখাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা দলীয় মনোনয়ন প্রত্যাশী ৩৪ জন নির্বাচনী হাওয়া বইছে ইউনিয়নে

নোমান আহমেদ: আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও সম্ভাব্য প্রার্থীদের যাচাই-বাছাইয়ের লক্ষ্যে সিলেটের কোম্পানীগঞ্জে ৬নং দক্ষিণ

প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন আজ

সিলেটের সংবাদ ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে দেশটিতে ৪ দিনের সরকারি সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ থেকে

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

ইউপি মেম্বার জসিম ও তাঁর বাহিনীর বিরুদ্ধে অভিযোগ বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক

‎যুবদল যে কোন আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছে: মির্জা মো. সম্রাট হোসেন

‎যুবদল যে কোন আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছে: মির্জা মো. সম্রাট হোসেন

‎যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ‎ ‎সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী

শাল্লায় আগাম পানি নেমে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক

শাল্লায় আগাম পানি নেমে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক

সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন

হবিগঞ্জ থেকে বেড়াতে এসে ভাই বোন অপহরণ, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

হবিগঞ্জ থেকে বেড়াতে এসে ভাই বোন অপহরণ, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে