admin

প্রকাশিত: 3:52 PM, February 14, 2026

ইউনিয়নবাসীর প্রতি ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলামের কৃতজ্ঞতা

ইউনিয়নবাসীর প্রতি ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলামের কৃতজ্ঞতা

সিলেট সদর উপজেলার ৩নং খাদিম নগর ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিলেট-১ আসনে মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির নিরঙ্কুশ সাফল্যে ইউনিয়নবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৩নং খাদিম নগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. সিরাজুল ইসলাম।

গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো একপ্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। বিবৃতিতে মো. সিরাজুল ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৩নং খাদিম নগর ইউনিয়নের সম্মানিত নাগরিকবৃন্দের সীমাহীন পরিশ্রম এবং ত্যাগের ফলে আমরা প্রতিটি ভোট সেন্টারে জয়লাভ করেছি। এই সফলতা আপনাদের সবার। ইউনিয়নবাসী এবং আমাদের সকল স্তরের নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম, সুচিন্তিত পরামর্শ ও স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের কারণেই আলহামদুলিল্লাহ আমরা বিজয়ী হতে পেরেছি।

তিনি আরও বলেন, দলীয় নির্দেশনা মোতাবেক প্রতিটি গ্রামে গ্রাম কমিটি এবং প্রতিটি ওয়ার্ডে সেন্টার কমিটি গঠনে সাধারণ মানুষ ও কর্মীরা যে নিঃস্বার্থ শ্রম দিয়েছেন, তার ঋণ শোধ করার নয়। জাতীয়তাবাদী পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞ।
ভবিষ্যৎ পথচলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমরা অতীতেও আপনাদের পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং আগামীতেও যেকোনো পরিস্থিতিতে ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকব। আপনাদের এই ঐক্য ও সমর্থন ভবিষ্যতেও অটুট থাকবে বলে আমি বিশ্বাস করি।

বিবৃতির শেষে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশ ও দলের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান  শিশুসন্তান ফিরে পেতে আদালতের দ্বারস্থ কিশোরী

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান শিশুসন্তান ফিরে পেতে আদালতের দ্বারস্থ কিশোরী

সিলেটের সংবাদ ডেস্ক: মাত্র ১৩ বছর বয়সেই সাত মাসের এক শিশুসন্তানের মা অনামিকা আক্তার জুঁই। নিজের সন্তানকে ফিরে পেতে আদালতের

ধোপাজান চলতি নদী রক্ষায় লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন

ধোপাজান চলতি নদী রক্ষায় লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ, পরিবেশ রক্ষা, প্রশাসনিক অভিযান জোরদার এবং

সংবাদ সম্মেলনে মুখোমুখি দুই পক্ষ জকিগঞ্জে অভিযোগ-প্রতি অভিযোগ

সংবাদ সম্মেলনে মুখোমুখি দুই পক্ষ জকিগঞ্জে অভিযোগ-প্রতি অভিযোগ

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগ এবং পাল্টাভাবে এক যুবকের ওপর হামলা, মারধর ও নগদ

১৯ বছর পর বাংলাদেশি বাবার সন্ধানে ইন্দোনেশিয়ান তরুণী

১৯ বছর পর বাংলাদেশি বাবার সন্ধানে ইন্দোনেশিয়ান তরুণী

মো.জুনেদ আহমদ,ফ্রান্স প্রায় দুই দশক ধরে হারিয়ে যাওয়া বাংলাদেশি বাবার সন্ধানে মানবিক আবেদন জানিয়েছেন ইন্দোনেশিয়ার এক তরুণী। তাঁর দাবি, বাবা

এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক

এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক

অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে যুবশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে হবে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সবচেয়ে

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা একটি জাতির

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় ও যশোরে এমপির বাড়ীতে সন্ত্রাসী হামলায় মহানগর জামায়াতের নিন্দা

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় ও যশোরে এমপির বাড়ীতে সন্ত্রাসী হামলায় মহানগর জামায়াতের নিন্দা

গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রা এবং যশোরে জামায়াত এমপির বাড়ীতে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন