admin

প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জনতার ভালোবাসায় সিক্ত এমপি এমরান চৌধুরী

জনতার ভালোবাসায় সিক্ত এমপি এমরান চৌধুরী
  • নেতাকর্মীদের প্রতি দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের নেতাকর্মী ও সাধারণ জনতার ভালোবাসায় সিক্ত হচ্ছেন সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

দলে দলে মানুষ গোলাপগঞ্জস্থ তাঁর গ্রামের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছেন। এছাড়া গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার দুই প্রধান নির্বাচনী কার্যালয়ে দলের নেতাকর্মীদের পক্ষ থেকে এমরান আহমদকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানানো হয়।

গতকাল রবিবার বিয়ানীবাজার উপজেলা প্রধান নির্বাচনী কার্যালয়ে এবং শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে গোলাপগঞ্জ উপজেলা প্রধান নির্বাচনী কার্যালয়ে এমরান আহমদ চৌধুরীকে দুই উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান।

এসময় নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী দুই উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুখে-দুখে সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এছাড়া নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন- আমরা আনন্দে যেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ না করি। আমাদের বিজয়ে অনেকে ঈর্ষান্বিত। অনেকে উস্কানিমূলক কথাও বলতে পারে। এই ফাঁদে কেউ পা দিবেন না। কঠোরভাবে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে ৮ হাজার ৩৪৮ ভোট বেশি পেয়ে জামায়াতের প্রার্থী মো. সেলিম উদ্দিনকে পরাজিত করেছেন।

সর্বশেষ সংবাদ

দেশকে কর্মসংস্থানমুখী অর্থনীতিতে রূপান্তর করাই সরকারের লক্ষ্য: খন্দকার মুক্তাদির

দেশকে কর্মসংস্থানমুখী অর্থনীতিতে রূপান্তর করাই সরকারের লক্ষ্য: খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, বাংলাদেশকে আরও বিনিয়োগযোগ্য, প্রতিযোগিতামূলক ও কর্মসংস্থানমুখী অর্থনীতিতে

দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করাই তারেক রহমানের সরকারের লক্ষ্য : ইমদাদ চৌধুরী

দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করাই তারেক রহমানের সরকারের লক্ষ্য : ইমদাদ চৌধুরী

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মেয়র ও কাউন্সিলররা জনকল্যাণমূলক কোনো কাজ না করে

সিলেটে ভিক্ষুকের উপদ্রব অতিষ্ঠ নগরবাসী ও পর্যটক জিন্দাবাজার যেন ‘ভিক্ষুকের রাজধানী’

সিলেটে ভিক্ষুকের উপদ্রব অতিষ্ঠ নগরবাসী ও পর্যটক জিন্দাবাজার যেন ‘ভিক্ষুকের রাজধানী’

শিপন আহমদ: আধ্যাত্মিক নগরী ও অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র সিলেটে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে বেড়েছে ভিক্ষুকের উপদ্রব। নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ

সিলেট সেন্ট্রাল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

সিলেট সেন্ট্রাল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

সিলেট সেন্ট্রাল কলেজে এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কলেজ মিলনায়তনে

সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত

সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত

ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি) পরিচালিত রিটেইল সেলস প্রকল্পের উদ্যোগে সিলেটে একটি এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ব্র্যাক লার্নিং

ছাতকে ৩ দিন ব্যাপী পল্লী জীবিকায়ন প্রকল্পের প্রশিক্ষন শুরু

ছাতকে ৩ দিন ব্যাপী পল্লী জীবিকায়ন প্রকল্পের প্রশিক্ষন শুরু

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে।পল্লী জীবিকায়ন প্রকল্প ৩য় পর্যায়। সুফল ভোগীদের মধ্যে ৩ দিন মেয়াদি আয়বর্ধনমুলক

ওসমানীনগরে সাংবাদিক হাবিবুর রহমান বাবুলের মায়ের ইন্তেকাল ক্স প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

ওসমানীনগরে সাংবাদিক হাবিবুর রহমান বাবুলের মায়ের ইন্তেকাল ক্স প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর অনলাইন প্রেসক্লাব ও ওসমানীনগর প্রেসক্লাবের সদস্য, সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান বাবুলের শ্রদ্ধেয় মাতা গতকাল বুধবার সকাল ১০টা

বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ এক নারী মাদক