admin
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৬
কানাইঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা :
সিলেটের কানাইঘাট পৌরসভার রফ রফ অটো রাইস মিলের টিন সেডের অফিস কক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অনুমান ১৫ লক্ষ টাকার ক্ষতি হযেছে। কানাইঘাট দরবস্ত রাস্তার পাশে অবস্থিত অটো রাইস মিলে গতকাল বৃহস্পতিবার রাত ১০ টায় ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সার্কিট থেকে এ ঘটনার সূত্রপাত হতে পারে। প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কাসাইঘাট ফায়ার সার্ভিস। এতে কেউ হতাহত হয়নি।
রাইস মিলের মালীক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ সাকিরের ছোট ভাই মারুফ জানান, মিলের দক্ষিণ দিকের টিন শেডের অফিস কক্ষে অগ্নিকান্ড ঘটে। এতে, অফিসের কম্পিউটার কাগজপত্রে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রায ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।ফাযার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে তাৎকালিক কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এয়ারপোর্ট-সালুটিকর সড়কে টং দোকান ঘিরে মাদক সেবন : এলাকাবাসীর মানববন্ধন
সিলেট এয়ারপোর্ট-সালুটিকর সড়কের মাদকসেবী ও কারবারিদের নিরাপদ জোনে পরিণত হয়েছে। দিনের বেলা যানচলাচল স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামলেই পাল্টে যায় দৃশ্যপট। রাস্তার ধারের ছোট ছোট টং দোকানগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠা এই মাদক সিন্ডিকেটের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। এর পূর্বে মাদকের বিরুদ্ধে ক্রাইম সিলেটে সংবাদ প্রকাশ করার পর প্রতিটি দোকানের আঙ্গিনা থেকে মাদকের অস্তিত্ব আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এয়ারপোর্ট সংলগ্ন লালবাগ, সিঙ্গারপুল এবং সালুটিকর ব্রিজ এলাকা এখন মাদকের অভয়ারণ্য। বিশেষ করে রাস্তার পাশের অস্থায়ী টং দোকানগুলোতে চা-বিস্কুটের আড়ালে দেদারসে বিক্রি হচ্ছে ফেনসিডিল ও ইয়াবা।
প্রতিদিন সন্ধ্যার পর শহর ও শহরতলী থেকে মোটরসাইকেল, প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশা নিয়ে শত শত তরুণ ও মধ্যবয়সী লোক এসব দোকানে জড়ো হয়। গভীর রাত পর্যন্ত চলে মাদক কেনাবেচা ও সেবন। এতে করে সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। হাতের নাগালে মাদক পাওয়ায় স্থানীয় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও এসবে জড়িয়ে পড়ছে।
প্রতিবাদ সভায় স্থানীয় মুরব্বি ও যুবসমাজের প্রতিনিধিরা বলেন, “আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ক্লান্ত। পুলিশি টহল বাড়লেও মাদক কারবারিরা কৌশলে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যদি দ্রুত এই টং দোকানগুলোর আড়ালে চলা মাদক ব্যবসা বন্ধ করা না হয়, তবে এলাকাবাসী নিজ উদ্যোগে এসব উচ্ছেদ করতে বাধ্য হবে।”
এ বিষয়ে স্থানীয় থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খুব শীঘ্রই ওইসব চিহ্নিত পয়েন্টে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ১০ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস
বাংলাদেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘৩০ মে’-এর মোড়ক
এমপি ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনতে কাজ করছে সরকার স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল
স্টাফ রিপোর্টার: সিলেটের প্রতিবন্ধী শিক্ষার্থী এইচ.এস.সি পরীক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতার বিষয়ে সিলেট ১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য
সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাসে
কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল। গতকাল সোমবার রাতে
আদেশ বাতিল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই
দোয়ারাবাজার প্রতিনিধি: দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি জোরদার এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত