admin

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৬

জনগণের সেবাই আমার মূল লক্ষ্য: এম এ মালিক

জনগণের সেবাই আমার মূল লক্ষ্য: এম এ মালিক

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করাই তার প্রধান দায়িত্ব ও লক্ষ্য। তিনি বলেন, “এলাকার মানুষ আমাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জনগণের এই আস্থার মর্যাদা রক্ষায় আমি সর্বদা জনকল্যাণে কাজ করে যাব।”

গতকাল শুক্রবার সিলেটের ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমায় পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার কায়স্থগ্রামস্থ সিদ্দেক আলী নজিবুন্নেছা লতিফিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এম এ মালিক। তিনি বলেন, ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটাতে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন অপরিহার্য। মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবেও তিনি কাজ করে যাবেন।

তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী মাদ্রাসা শিক্ষার বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন এবং সে অনুযায়ী উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। মাদ্রাসার সুপার মাওলানা মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার এবং সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

একই দিন বিকেলে দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের সিকন্দরপুরে মুন্সীবাড়ী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এম এ মালিক।

সেখানে তিনি স্থানীয় রাস্তাঘাট ও অবকাঠামোগত সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে বলেন, “অচিরেই এলাকার উন্নয়ন কাজগুলো দৃশ্যমান হবে। আমি সংশ্লিষ্ট মহলের সাথে আলোচনা করে কাজগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি।” অনুষ্ঠানে তিনি দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন এবং আসন্ন সংসদ অধিবেশনে তার এলাকার মানুষের অধিকার আদায়ে কাজ করতে সকলের দোয়া কামনা করেন।

দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতার সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান এইচ এম খলিলুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ এবং সমাজ কল্যাণ পরিষদের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

সিলেটের মৃত ১০ শ্রমিক পরিবারের মাঝে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নগদ অর্থ বিতরণ

সিলেটের মৃত ১০ শ্রমিক পরিবারের মাঝে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নগদ অর্থ বিতরণ

সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ১০ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী স্মারক ‘৩০ মে’ এর মোড়ক উন্মোচিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী স্মারক ‘৩০ মে’ এর মোড়ক উন্মোচিত

বাংলাদেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘৩০ মে’-এর মোড়ক

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির,

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির,

এমপি ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনতে কাজ করছে সরকার স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল

প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতা, খন্দকার মুক্তাদিরের নির্দেশে নিরসন

প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতা, খন্দকার মুক্তাদিরের নির্দেশে নিরসন

স্টাফ রিপোর্টার: সিলেটের প্রতিবন্ধী শিক্ষার্থী এইচ.এস.সি পরীক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতার বিষয়ে সিলেট ১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন

সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাসে

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে

কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল। গতকাল সোমবার রাতে

সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদের সভা জনস্বার্থে সিলেটের ডিসি সরওয়ার আলমের প্রত্যাহারের

সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদের সভা জনস্বার্থে সিলেটের ডিসি সরওয়ার আলমের প্রত্যাহারের

আদেশ বাতিল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই

দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজার প্রতিনিধি: দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি জোরদার এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত