admin

প্রকাশিত: 4:41 PM, March 11, 2026

সিসিক নির্বাচন: ৮নং ওয়ার্ডে আলোচনার তুঙ্গে আফছর খান

সিসিক নির্বাচন: ৮নং ওয়ার্ডে আলোচনার তুঙ্গে আফছর খান

স্টাফ রিপোর্টার:

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নগরীর ৮নং ওয়ার্ডে বইছে আগাম নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ আর কৌশলী অবস্থানে সাধারণ ভোটারদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক কৌতুহল। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই ওয়ার্ডে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও বিশিষ্ট রাজনৈতিক-সামাজিক ব্যক্তিত্ব আফছর খান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৮নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় আফছর খানের নাম এখন মুখে মুখে। বিশেষ করে এই ওয়ার্ডের অন্তর্ভুক্ত তারাপুর চা-বাগানের শ্রমিকদের মাঝে তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা। সাধারণ ভোটারদের পাশাপাশি তরুণ সমাজের একটি বড় অংশ তাকে ঘিরে আগামীর স্বপ্ন বুনছেন। তাদের মতে, একজন দক্ষ সংগঠক হিসেবে এলাকার উন্নয়নে আফছর খানের বিকল্প নেই।

আফছর খানের ঘনিষ্ঠজন এবং স্থানীয় ভোটাররা জানান, ৮নং ওয়ার্ডের সুষম উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ এবং একটি জনবান্ধব আধুনিক ওয়ার্ড গড়ার লক্ষ্য নিয়ে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। আসন্ন নির্বাচনে অংশ নিতে তিনি ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন।
ওয়ার্ড থেকে চিরতরে সন্ত্রাস ও দুর্নীতির শেকড় উপড়ে ফেলা। যুব সমাজকে রক্ষায় কঠোর সামাজিক আন্দোলন ও মাদক নির্মূল। জলাবদ্ধতা নিরসন ও রাস্তাঘাটের টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

৮নং ওয়ার্ডের বেশ কয়েকজন বাসিন্দা জানান, এলাকায় আরও একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার কারণে আলোচনার দৌড়ে আফছর খান অনেকটাই এগিয়ে। এলাকার সাধারণ মানুষ মনে করছেন, তিনি নির্বাচিত হলে ওয়ার্ডের নাগরিক সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক আড্ডায় আফছর খানকে ঘিরে জনমত ততই সুসংহত হচ্ছে। এখন দেখার বিষয়, আসন্ন ব্যালট যুদ্ধে ৮নং ওয়ার্ডবাসী শেষ পর্যন্ত কার হাতে তুলে দেন উন্নয়নের চাবিকাঠি।


সর্বশেষ সংবাদ

সিলেট কয়লা ও জেলা পাথর আমদানীকারক গ্রুপের সাথে করিমগঞ্জ এক্সপোর্টারস্ এন্ড ইম্পোর্টারস্ কো-অর্ডিনেশন টিমের যৌথ সভা

সিলেট কয়লা ও জেলা পাথর আমদানীকারক গ্রুপের সাথে করিমগঞ্জ এক্সপোর্টারস্ এন্ড ইম্পোর্টারস্ কো-অর্ডিনেশন টিমের যৌথ সভা

সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্ এন্ড ইম্পোর্টারস্ কো-অর্ডিনেশন টিমের সাথে সিলেট কয়লা আমদানিকারক

জকিগঞ্জে ৭৬০০ ইয়াবা পৃথক অভিযানে গ্রেপ্তার ২

জকিগঞ্জে ৭৬০০ ইয়াবা পৃথক অভিযানে গ্রেপ্তার ২

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ৭ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার উপজেলার মানিকপুর

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট অঞ্চলের বাতিঘর : ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট অঞ্চলের বাতিঘর : ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এ অঞ্চলের বাতিঘর। এই সাহিত্য সংসদ

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল সিলেট মহানগর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে নগরীর টিলাগড় এলাকায় আয়োজিত এই

সিলেট চেম্বারের নির্বাচন বাতিল নতুন প্রশাসক

সিলেট চেম্বারের নির্বাচন বাতিল নতুন প্রশাসক

স্টাফ রিপোর্টার: সিলেট চেম্বার অব কমার্সের আসন্ন নির্বাচন বাতিল করা হয়েছে। একইসঙ্গে চেম্বারে বসানো হচ্ছে ব্যবসায়ী প্রতিনিধিদের তরফ থেকে প্রশাসকও।

সিলেট সদর উপজেলা বিএনপির সাথে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির

সিলেট সদর উপজেলা বিএনপির সাথে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির

নভেম্বর থেকে সদরে ১০ প্রধান সড়কের সংস্কারকাজ শুরু স্টাফ রিপোর্টার: জনগণের প্রত্যাশা পূরণ এবং যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়নই এখন সরকারের

সাত্ত্বিকতা বজায় রেখে দূর্গাপূজা উদযাপন করতে হবে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

সাত্ত্বিকতা বজায় রেখে দূর্গাপূজা উদযাপন করতে হবে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, আসন্ন দূর্গাপূজায় সবাইকে সাত্ত্বিকতা বজায় রেখে ধর্মীয় আবহে

সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত