admin

প্রকাশিত: 5:28 PM, March 12, 2026

প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক

প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের দৃষ্টি প্রতিবন্ধী যারা আছেন, তারাও আমাদের মত থাকতে পারতেন, আল্লাহ তায়ালা তাদেরকে দৃষ্টিপ্রতিবন্ধী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন।

প্রতিবন্ধী মানুষদের অবহেলা ও পিছনে রাখলে চলবে না, দেশের উন্নয়নের সাথে সাথে তাদের জীবন মান উন্নয়নে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা সহ তাদের প্রতিষ্ঠিত করতে মানব সেবামূলক প্রতিষ্ঠান গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন যে সহযোগিতা করে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনিয় কাজ। তিনি সিসিক’র পক্ষ থেকে জিডিএফ-কে সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করে বলেন, এ প্রতিষ্ঠান যে ভাবে প্রতিবন্ধী মানুষদের জন্য মানবিক কাজ চালিয়ে যাচ্ছে একদিন সফল সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে দেশে-বিদেশে পরিচিতি লাভ করবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী গতকাল বুধবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ’র কার্যালয় পরিদর্শন ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ঈদের পোষক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র সভাপতি প্রমেশ দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ও হাছন রাজা লোকসাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক শামছুল বাছেত সেরু, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা, সিলেট মহানগর এনসিপি’র সমন্বয়ক এডভোকেট আব্দুর রহমান আফজল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রহমানীয় প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ¦ আতাউর রহমান খান শামছু, জিডিএফ’র উপদেষ্টা ডাঃ মিফতাহুল হোসেন সুইট, বালাগঞ্জ উপজেলা প্রতিবন্ধী সেবা কেন্দ্রের সভাপতি শাহাবুদ্দীন শাহীন, ব্যবসায়ী সোলেমান হুসেন।

জিডিএফ’র হিসাব রক্ষক মোঃ শাহজাহান এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিডিএফ’র সদস্য পার্থ সারতি দত্ত, সমন্বয়কারী শারমিন আক্তার রেবা। উপস্থিত ছিলেন ধর্মীয় শিক্ষক মাওলানা আনিস, বাদ্যযন্ত্র শিক্ষক মোঃ ওয়াসিম, শিক্ষক আফজাল শিকদার, মলয় রায়, সরুপা বেগম, কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুইটি, সহায়ক কর্মী নূরজাহান বেগম সহ গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

আব্দুল কাইয়ুম চৌধুরী দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনকালে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা বেইল পদ্ধতিতে পবিত্র কুরআন তেলাওয়াত, নাতে রাসুল, কবিতা আবৃতি সহ বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করে।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী রাদিয়া জান্নাত তালুকদার।

অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ঈদ পোষক বিতরণ করেন প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

এনডিসিতে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক নিয়ে ফরাসি রাষ্ট্রদূতের আলোচনা

এনডিসিতে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক নিয়ে ফরাসি রাষ্ট্রদূতের আলোচনা

পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ও উন্নয়ন কৌশল তুলে ধরলেন জ্যঁ-মার্ক সেরে-শার্লেট মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় প্রতিরক্ষা কলেজের (এনডিসি) ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এর কোর্স সদস্যদের

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থার তাগিদ

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থার তাগিদ

মুক্তাদির আল সেলিম, জৈন্তাপুর: সিলেটের জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী

মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল কাজ করছে : এমপি এমরান চৌধুরী

মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল কাজ করছে : এমপি এমরান চৌধুরী

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- ছাত্রদলের আয়োজিত এই নবীনবরণ

বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা সম্পন্ন

বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটি’ আয়োজিত আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা-২০২৬ সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় দুর্নীতিই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান

২৪ নম্বর ওয়ার্ডে দিনারকে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের শুভেচ্ছা

২৪ নম্বর ওয়ার্ডে দিনারকে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের শুভেচ্ছা

যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদককে ঘিরে তেররতনে নেতাকর্মীদের উচ্ছ্বাস স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় হাজী দেলোয়ার হোসেন

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

আবু ইউসুফ নাঈম, জামালগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযানে লাইসেন্সবিহীন মৎস্য ও পশুখাদ্য এবং ওষুধ বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে ৯০ হাজার

দূর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি

দূর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি

সিলেটের সংবাদ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এবার যুক্ত হলো আরও একদিন। ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি

প্রবাসীকল্যাণ মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের সেই সিভিল সার্জনকে ওএসডি

প্রবাসীকল্যাণ মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের সেই সিভিল সার্জনকে ওএসডি

মৌলভীবাজার প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশের পর মৌলভীবাজারের সিভিল সার্জন