admin
প্রকাশিত: 2:38 PM, March 16, 2026
স্টাফ রিপোর্টার:
জাতীয় সংসদে নিজের প্রথম বক্তব্যে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জি কে গউছ সিলেট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবি জানিয়েছেন। ঢাকা-সিলেট সড়ক ও রেলপথ উন্নয়নের জোর দাবি তুলে তিনি বলেছেন, ঢাকা-সিলেট ৬ লেনের সড়কের কাজ ধীরগতিতে হওয়া এবং রেলপথের প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন না হওয়ায় পুরো বিভাগের মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন।
সিলেট থেকে ঢাকা আমাদের সড়ক পথে আসতে হয়। আমাদের প্রিয় নেতা দলের চেয়ারম্যান দেশের প্রধানমন্ত্রী। উনি নির্বাচন পরিচালনার সময় একটি ছোট্ট মাইক্রোবাসে করে সিলেট থেকে ঢাকায় এসেছিলেন। রাস্তার কি কষ্ট উনি নিজে উপলব্ধি করেছেন। আমাদের মৌলভীবাজার এবং হবিগঞ্জে প্লেনের কোনো ব্যবস্থা নেই। কোনো এয়ারপোর্ট নেই। আমাদের সড়ক পথে আসতে হয়। আমরা অনুরোধ করবো ছয় লেনের রাস্তাটি যত দ্রুত সম্ভব সমাপ্ত হয় তাহলে আমরা সিলেটবাসী কৃতজ্ঞ হবো।
সিলেট ডিভিশনের ১৯টি আসনের মধ্যে ১৮টি আসন ধানের শীষে আমরা নির্বাচন করেছি এবং শতভাগ আসনে আমরা নির্বাচিত হয়েছি। অতএব, আমরা বরাবরই দাবি করতে পারি সিলেটের মানুষ ধানের শীষে ভোট দিয়ে আমাদের ১৮ জন এমপিকে নির্বাচিত করে মহান সংসদে কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। তাই আমি জনদুর্ভোগ বিবেচনায় এই ঢাকা-সিলেট মহাসড়কটি দ্রুত শেষ করার উদ্যোগ নেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী নির্দেশ দিবেন এই অনুরোধটুকু রাখছি। মাননীয় প্রধানমন্ত্রী উনি প্লেনে সিলেট গিয়েছেন। বাই রোডে উনি সিলেট থেকে ঢাকায় এসেছেন। কিন্তু ট্রেন জার্নি উনার সুযোগ হয়নি। ট্রেনের যাত্রা আরও কষ্ট। বেশি ভোগান্তির। ট্রেন জার্নিটি আরও বেশি নাজুক। প্রধানমন্ত্রী ট্রেনের দিকে একটু নজর দিলে আমরা বৃহত্তর সিলেটের মানুষ কৃতজ্ঞ থাকবো।
তিনি বলেন, আমার হবিগঞ্জে ২০২০ সালে একটি মেডিকেল কলেজ তারা স্থাপন করেছিলেন। শুনলে অবাক হবেন আজ পর্যন্ত সেই মেডিকেল কলেজের ভূমি অধিগ্রহণ হয়নি। বর্তমান সদর হাসপাতালের দুইটা ফ্লোর জোর করে দখল করে ফ্যাসিস্ট সরকারের প্রধানের নামে মেডিকেল কলেজটি তারা দিয়েছিলেন। এই জুলাই আন্দোলনে সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫ই আগস্ট।
আমাদের বলতে দ্বিধা নেই আমরা কিন্তু ৪ঠা আগস্ট স্বাধীন ঘোষণা করেছিলাম। আমরা সেই হবিগঞ্জের মানুষ। আমরা মেডিকেল কলেজের নাম পরিবর্তন করেছি। কিন্তু আমরা আমাদের মেডিকেল কলেজের জায়গা কোথায় হবে? আজও আমরা জানতে পারিনি ঠিক একইভাবে ২০২১ সালে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় তারা ঘোষণা দিয়ে একটা ভাড়া বাড়িতে কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করেছিল। আজ পর্যন্ত আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় কোন জায়গায় হবে সে জায়গা হয়নি। জি কে গউছ তার বক্তব্যে সরকারি বৃন্দাবন কলেজের ভবন নির্মাণেরও দাবি জানিয়েছেন।
পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ও উন্নয়ন কৌশল তুলে ধরলেন জ্যঁ-মার্ক সেরে-শার্লেট মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় প্রতিরক্ষা কলেজের (এনডিসি) ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এর কোর্স সদস্যদের
মুক্তাদির আল সেলিম, জৈন্তাপুর: সিলেটের জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- ছাত্রদলের আয়োজিত এই নবীনবরণ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটি’ আয়োজিত আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা-২০২৬ সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় দুর্নীতিই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান
যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদককে ঘিরে তেররতনে নেতাকর্মীদের উচ্ছ্বাস স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় হাজী দেলোয়ার হোসেন
আবু ইউসুফ নাঈম, জামালগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযানে লাইসেন্সবিহীন মৎস্য ও পশুখাদ্য এবং ওষুধ বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে ৯০ হাজার
সিলেটের সংবাদ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এবার যুক্ত হলো আরও একদিন। ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি
মৌলভীবাজার প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশের পর মৌলভীবাজারের সিভিল সার্জন