admin

প্রকাশিত: 4:43 PM, March 16, 2026

ধনী-গরিব সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করি: কয়েস লোদী

ধনী-গরিব সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করি: কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, “উৎসবের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সমাজের সামর্থ্যবানরা অসহায় মানুষের পাশে দাঁড়ান। বিএনপি সবসময় সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। ধনী-গরিব নির্বিশেষে সবাই মিলে যেন ঈদের খুশি ভাগাভাগি করতে পারি, এটাই আমাদের লক্ষ্য।”

গতকাল সিলেট নগরীর ৮নং ওয়ার্ডে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মহিলাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের আহ্বানে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব-এর সার্বিক সহযোগিতায় ৮নং ওয়ার্ড মহিলা দল এই উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। ওয়ার্ড মহিলা দলের আহ্বায়ক দিলারা বেগমের সভাপতিত্বে এবং শাহিমা আক্তার সীমা ও নাহিদা সুলতানার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভাপতি ফখরুল ইসলাম ফারুক ও শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও টুকেরবাজার ইউপি চেয়ারম্যান সফিকুর রহমান সফিক, মহানগর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি আসমা আলম ও সহ-সভাপতি রুবি চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আখতার খান রাজু এবং মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক স্বপন।

বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষের ঈদ উদযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে জাতীয়তাবাদী শক্তি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আজমল হোসেন, রাসেল আহমদ, আব্দুল জব্বার মদই, সৈয়দ জাহাঙ্গীর আলম, আব্দুল খালিক, শহীদ আহমদ শাহীন, শ্রমিক দল নেতা আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা রাজু মিয়াসহ ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। উপহার সামগ্রী বিতরণকালে স্থানীয় মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন। শেষে এলাকার কয়েক শতাধিক দুস্থ মহিলার হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

এনডিসিতে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক নিয়ে ফরাসি রাষ্ট্রদূতের আলোচনা

এনডিসিতে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক নিয়ে ফরাসি রাষ্ট্রদূতের আলোচনা

পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ও উন্নয়ন কৌশল তুলে ধরলেন জ্যঁ-মার্ক সেরে-শার্লেট মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় প্রতিরক্ষা কলেজের (এনডিসি) ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এর কোর্স সদস্যদের

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থার তাগিদ

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থার তাগিদ

মুক্তাদির আল সেলিম, জৈন্তাপুর: সিলেটের জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী

মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল কাজ করছে : এমপি এমরান চৌধুরী

মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল কাজ করছে : এমপি এমরান চৌধুরী

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- ছাত্রদলের আয়োজিত এই নবীনবরণ

বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা সম্পন্ন

বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটি’ আয়োজিত আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা-২০২৬ সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় দুর্নীতিই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান

২৪ নম্বর ওয়ার্ডে দিনারকে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের শুভেচ্ছা

২৪ নম্বর ওয়ার্ডে দিনারকে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের শুভেচ্ছা

যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদককে ঘিরে তেররতনে নেতাকর্মীদের উচ্ছ্বাস স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় হাজী দেলোয়ার হোসেন

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

আবু ইউসুফ নাঈম, জামালগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযানে লাইসেন্সবিহীন মৎস্য ও পশুখাদ্য এবং ওষুধ বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে ৯০ হাজার

দূর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি

দূর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি

সিলেটের সংবাদ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এবার যুক্ত হলো আরও একদিন। ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি

প্রবাসীকল্যাণ মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের সেই সিভিল সার্জনকে ওএসডি

প্রবাসীকল্যাণ মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের সেই সিভিল সার্জনকে ওএসডি

মৌলভীবাজার প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশের পর মৌলভীবাজারের সিভিল সার্জন