admin

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৬

জকিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আং ছত্তারের ইন্তেকাল, আজ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জকিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আং ছত্তারের ইন্তেকাল, আজ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জ উপজেলার পৌরসভাধীন খলাছড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আং ছত্তার (৭৪) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৫ মার্চ) সকাল ৯টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি খলাছড়া গ্রামের মৃত আং রশিদের পুত্র। তার মুক্তিযোদ্ধা পরিচিতি নম্বর ০১৯১০০০৪৪১৬।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সহকারী কমান্ডার মোঃ খলিল উদ্দিন। তিনি বলেন, “মোঃ আং ছত্তার ছিলেন সাহসী ও দেশপ্রেমিক একজন মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে তার অবদান এলাকাবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে আমরা একজন সম্মানিত সহযোদ্ধাকে হারালাম।”
জানা গেছে, আজ বুধবার বিকাল ৪টা ৩০ মিনিটে খলাছড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আং ছত্তারের মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে তার মৃত্যুতে খলাছড়া এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী জানান, তিনি ছিলেন সৎ, বিনয়ী ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একজন মানুষ। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তিনি সমাজে ইতিবাচক ভূমিকা রেখে গেছেন।

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সিলেট

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে