admin

প্রকাশিত: 3:44 PM, April 10, 2026

সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরে অগ্নিকাণ্ড মোকাবিলা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেটের সহযোগিতায় এই মহড়া সম্পন্ন হয়।

মহড়ায় ফায়ার সার্ভিসের প্রশিক্ষক দল অগ্নি নির্বাপণী যন্ত্র বা ফায়ার এক্সটিংগুইশারের সঠিক ও কার্যকর ব্যবহার হাতে-কলমে প্রদর্শন করেন। অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত না হয়ে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কীভাবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায়, সে বিষয়ে পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়।

প্রশিক্ষণে গ্যাস, পেট্রোল এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনের ভিন্নতা এবং প্রতিটি ক্ষেত্রে নির্বাপনের আলাদা কৌশলসমূহ বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়। উপস্থিত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের জন্য এই সেশনটি অত্যন্ত শিক্ষণীয় ও সময়োপযোগী ছিল বলে জানানো হয়।

উক্ত মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম (সেবা), উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড আইসিটি) মোঃ মনজুরুল আলম, পুলিশ কমিশনারের স্টাফ অফিসার মোঃ মুহিবুর রহমান। মহড়ায় সদর দপ্তরে কর্মরত বিভিন্ন পর্যায়ের অফিসার, ফোর্সবৃন্দ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস প্রশিক্ষক দল অংশগ্রহণ করেন।

এসএমপি কমিশনার তার বক্তব্যে বলেন, “পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো দুর্যোগ বা দুর্ঘটনা মোকাবিলায় পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি করা জরুরি। এই মহড়া আমাদের জান-মালের নিরাপত্তা রক্ষায় আরও আত্মপ্রত্যয়ী করে তুলবে।”


সর্বশেষ সংবাদ

সিলেট সদরে নির্বাচনী হাওয়া বিএনপির মনোনয়ন দৌড়ে চার হেভিওয়েট, সরগরম মাঠ

সিলেট সদরে নির্বাচনী হাওয়া বিএনপির মনোনয়ন দৌড়ে চার হেভিওয়েট, সরগরম মাঠ

দেশজুড়ে বেজে উঠেছে নির্বাচনী সুর। সেই সুরের সবচেয়ে শক্তিশালী প্রতিধ্বনি এখন শুনা যাচ্ছে আধ্যাত্মিক নগরী সিলেটের হৃৎপিণ্ড সিলেট সদর উপজেলায়।

জেল-জুলুম ও হুলিয়া উপেক্ষা করে রাজপথে অদম্য রুবেল ইসলাম

জেল-জুলুম ও হুলিয়া উপেক্ষা করে রাজপথে অদম্য রুবেল ইসলাম

প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, দমন-পীড়ন কিংবা বারবার কারাবরণÑকোনো কিছুই দমাতে পারেনি রাজপথের আপসহীন ছাত্রনেতা রুবেল ইসলামকে। সিলেটের ছাত্ররাজনীতিতে ত্যাগ, সাহসিকতা ও

মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় রকি

মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় রকি

দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা ও কারাভোগের কারণে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রদল নেতা কাউছার

রাজপথের পরীক্ষিত নেতা জুবেরের মূল্যায়ন চায় তৃণমূল

রাজপথের পরীক্ষিত নেতা জুবেরের মূল্যায়ন চায় তৃণমূল

রাজনৈতিক রাজপথ কখনোই মসৃণ ছিল না তাঁর জন্য। মামলা, হামলা, গ্রেপ্তারি পরোয়ানা আর বারবার কারাবাসÑএসব প্রতিকূলতাকে পেছনে ফেলে রাজনৈতিক সংগ্রামের

এনডিসিতে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক নিয়ে ফরাসি রাষ্ট্রদূতের আলোচনা

এনডিসিতে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক নিয়ে ফরাসি রাষ্ট্রদূতের আলোচনা

পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ও উন্নয়ন কৌশল তুলে ধরলেন জ্যঁ-মার্ক সেরে-শার্লেট মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় প্রতিরক্ষা কলেজের (এনডিসি) ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এর কোর্স সদস্যদের

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থার তাগিদ

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থার তাগিদ

মুক্তাদির আল সেলিম, জৈন্তাপুর: সিলেটের জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী

মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল কাজ করছে : এমপি এমরান চৌধুরী

মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল কাজ করছে : এমপি এমরান চৌধুরী

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- ছাত্রদলের আয়োজিত এই নবীনবরণ

বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা সম্পন্ন

বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটি’ আয়োজিত আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা-২০২৬ সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় দুর্নীতিই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান