admin
প্রকাশিত: ৮:২০ পূর্বাহ্ণ, মে ১, ২০২৬
স্টাফ রিপোর্টার:
বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও আট ঘণ্টা কাজের দাবিতে আত্মদানকারী শ্রমিকদের স্মরণে বাংলাদেশসহ সারা বিশ্বে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘মহান মে দিবস’। বাংলাদেশে এবারের মে দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে— ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত… আসবে এবার নব প্রভাত’।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি: তাঁর বাণীতে শ্রমিকদের আত্মত্যাগকে প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথে বর্তমান সরকার শ্রম আইন সংস্কার এবং শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
প্রধানমন্ত্রী: প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমজীবী মানুষকে উন্নয়নের প্রধান অবলম্বন হিসেবে অভিহিত করেছেন। তিনি ঘোষণা দেন যে, প্রবাসী শ্রমিকদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিতে সরকার ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে। তিনি আরও বলেন, “শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই একটি স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।”
মে দিবস উপলক্ষে আজ সারা দেশে সরকারি ছুটি। দিনটি উদযাপনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে রাজধানীর নয়াপল্টনে একটি বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রগুলো।
১৮৮৬ সালের মে মাসে শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের রক্তঝরা আন্দোলনের ফলে বিশ্বজুড়ে আট ঘণ্টা কর্মদিবসের স্বীকৃতি আসে। এর ফলে শ্রমিকদের জীবনযাত্রায় বৈপ্লবিক পরিবর্তন ঘটে এবং সামাজিক শ্রেণি-বৈষম্য হ্রাসের প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৯টি কনভেনশন ও একটি প্রোটোকল অনুস্বাক্ষর করে শ্রমিকদের অধিকার রক্ষায় নিবিড়ভাবে কাজ করছে।
পোশাক শিল্প ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে এই দুই খাতের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন। তিনি আশ্বস্ত করেন যে, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং বোনাসসহ সকল সুবিধাদি নিশ্চিত করতে সরকার সর্বদা সচেষ্ট থাকবে।
শিউলী আক্তার : সিলেট সিটি কর্পোরেশন এলাকার সুরমা নদী-এর উভয় তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন
আজ শনিবার ( ০২ মে ) সিলেটে পবিত্র সফরে এসে মহান আধ্যাত্মিক সাধক হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপি
স্টাফ রিপোর্টার: বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও
মো. নুরুল ইসলাম: আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভ‚মি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল
সিলেটের সংবাদ ডেস্ক: আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ স¤প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্যাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ
সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার