admin

প্রকাশিত: 7:33 PM, April 11, 2026

বালুচরে বেপরোয়া ‘ভোল পাল্টানো’ ছাত্রলীগ ক্যাডাররা: জনমনে আতঙ্ক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

বালুচরে বেপরোয়া ‘ভোল পাল্টানো’ ছাত্রলীগ ক্যাডাররা: জনমনে আতঙ্ক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

স্টাফ রিপোর্টার:

সিলেট নগরীর ৩৬ নং ওয়ার্ডের বালুচর এলাকা এখন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ৫ই আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও বালুচর এলাকায় কমেনি অপরাধীদের দৌরাত্ম্য। বরং আগে যারা ছাত্রলীগের ছত্রছায়ায় এলাকা নিয়ন্ত্রণ করত, তারাই এখন নাম পাল্টে বিএনপি বা অঙ্গসংগঠনের পরিচয় দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, আব্দুল্লাহ, আবির, রায়হান খান, আরাফাত ইয়াসিন, রায়হান, সামিন, রিফাত ও মাহবুবের নেতৃত্বে একটি সুসংগঠিত অপরাধ চক্র বালুচরে নিয়মিত চাঁদাবাজি, মাদক বিক্রি এবং ছিনতাই চালিয়ে যাচ্ছে। গত ৬ই আগস্ট সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আয়োজিত ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অতর্কিত হামলার ঘটনায় এই চক্রের সম্পৃক্ততা পাওয়া গেছে। ওই হামলায় অন্তত ১৮ জন শিক্ষার্থী আহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় ক্যাডার ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুলের সহযোগী ‘বুলেট মামুন’ এবং ‘মাইল্লা’ বাহিনীর নেতৃত্বে এই হামলা চালানো হয়।
শুধু শিক্ষার্থীরাই নন, তাদের হাত থেকে রেহাই পাচ্ছেন না রাজনৈতিক নেতৃবৃন্দও। ৩৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক কাজী মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক জমির উদ্দিনের ওপর হামলা এবং সভাপতি আল মামুন খানের বাসায় গভীর রাতে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা এই চক্রটি ঘটিয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ৩-৪ দিন আগে চরা পাড় থেকে বালুচর বাজার পর্যন্ত এই চক্রটি প্রকাশ্যে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করেছে। ৫ই আগস্টের জুলাই হত্যাকাণ্ডের মামলার আসামি হওয়া সত্ত্বেও তারা এলাকায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এতে করে সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ ও ভীতি কাজ করছে। এছাড়া কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ কর্মচারী-কর্মকর্তাদের ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে জিম্মি করে টাকা আদায়ের মতো গুরুতর অভিযোগও রয়েছে এই চক্রের বিরুদ্ধে।
১০ই নভেম্বর বালুচরের ২ নম্বর মসজিদ গলিতে (যা স্থানীয়ভাবে ‘অপরাধ গলি’ হিসেবে পরিচিত) ফাহিম আহমদ নামে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। ১২ই নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় ফাহিম মারা যাওয়ার আগে এক ভিডিও বার্তায় তার খুনিদের নাম বলে যান। ফাহিমের ভাষ্যমতে—মাইল্লা, পেটকাটা ফাহিম, আলম, সবুজ, নুরুজ্জামান, তুহিন ও দুবাই মুন্নাসহ একদল সশস্ত্র সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। আরিফ হত্যাকাণ্ডের পর ফাহিম হত্যাকাণ্ডে পুরো বালুচর এখন থমথমে।
বালুচরবাসীর অভিযোগ, এলাকায় মাদক, ছিনতাই ও সশস্ত্র মহড়া চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা রহস্যজনক। ঘটনার পর পুলিশ আসলেও অপরাধীদের সাথে পুলিশের সখ্যতা থাকার অভিযোগ তুলেছেন অনেকে। শাহপরাণ থানার ওসি মনির হোসেন জানিয়েছেন, অভিযুক্ত ‘বুলেট মামুন’ সহ অন্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তবে স্থানীয়দের দাবি, মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে।
অন্যদিকে, সিলেট মহানগর বিএনপি এই অপরাধীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয় নেতৃবৃন্দ। আওয়ামী লীগ সরকারের পতনের পর খুনি ও ক্যাডাররা এখন দল বদল করে নব্য বিএনপি সেজে অপরাধ জোন বালুচরকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
বালুচরকে অপরাধমুক্ত করতে ইতিমধ্যে সামাজিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন। সাংবাদিক বদরুর রহমান বাবরের আহ্বানে সম্প্রতি স্থানীয় বাসিন্দারা বৈঠক করেছেন। এলাকার জোনাকী গলি ও সোনারবাংলা এলাকায় সন্ত্রাস ও মাদক প্রতিরোধে একটি ঐক্য পরিষদ গঠন করা হয়েছে।
বালুচরবাসীর দাবি, অবিলম্বে চিহ্নিত খুনি মাইল্লা ও তার সহযোগী ক্যাডারদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এই অপরাধী চক্রের কারণে কৃষি বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপন অসম্ভব হয়ে পড়বে।


সর্বশেষ সংবাদ

সিলেট সদরে নির্বাচনী হাওয়া বিএনপির মনোনয়ন দৌড়ে চার হেভিওয়েট, সরগরম মাঠ

সিলেট সদরে নির্বাচনী হাওয়া বিএনপির মনোনয়ন দৌড়ে চার হেভিওয়েট, সরগরম মাঠ

দেশজুড়ে বেজে উঠেছে নির্বাচনী সুর। সেই সুরের সবচেয়ে শক্তিশালী প্রতিধ্বনি এখন শুনা যাচ্ছে আধ্যাত্মিক নগরী সিলেটের হৃৎপিণ্ড সিলেট সদর উপজেলায়।

জেল-জুলুম ও হুলিয়া উপেক্ষা করে রাজপথে অদম্য রুবেল ইসলাম

জেল-জুলুম ও হুলিয়া উপেক্ষা করে রাজপথে অদম্য রুবেল ইসলাম

প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, দমন-পীড়ন কিংবা বারবার কারাবরণÑকোনো কিছুই দমাতে পারেনি রাজপথের আপসহীন ছাত্রনেতা রুবেল ইসলামকে। সিলেটের ছাত্ররাজনীতিতে ত্যাগ, সাহসিকতা ও

মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় রকি

মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় রকি

দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা ও কারাভোগের কারণে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রদল নেতা কাউছার

রাজপথের পরীক্ষিত নেতা জুবেরের মূল্যায়ন চায় তৃণমূল

রাজপথের পরীক্ষিত নেতা জুবেরের মূল্যায়ন চায় তৃণমূল

রাজনৈতিক রাজপথ কখনোই মসৃণ ছিল না তাঁর জন্য। মামলা, হামলা, গ্রেপ্তারি পরোয়ানা আর বারবার কারাবাসÑএসব প্রতিকূলতাকে পেছনে ফেলে রাজনৈতিক সংগ্রামের

এনডিসিতে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক নিয়ে ফরাসি রাষ্ট্রদূতের আলোচনা

এনডিসিতে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক নিয়ে ফরাসি রাষ্ট্রদূতের আলোচনা

পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ও উন্নয়ন কৌশল তুলে ধরলেন জ্যঁ-মার্ক সেরে-শার্লেট মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় প্রতিরক্ষা কলেজের (এনডিসি) ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এর কোর্স সদস্যদের

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থার তাগিদ

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থার তাগিদ

মুক্তাদির আল সেলিম, জৈন্তাপুর: সিলেটের জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী

মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল কাজ করছে : এমপি এমরান চৌধুরী

মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল কাজ করছে : এমপি এমরান চৌধুরী

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- ছাত্রদলের আয়োজিত এই নবীনবরণ

বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা সম্পন্ন

বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটি’ আয়োজিত আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা-২০২৬ সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় দুর্নীতিই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান