admin
প্রকাশিত: 12:38 PM, October 2, 2026
সিলেট মহানগর বিএনপির নাসিম হোসাইন বলেছেন, “সিলেট একটি ঐতিহ্যবাহী প্রাকৃতির সৌন্দর্যমণ্ডিত পর্যটন নগরী। প্রতিদিন দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক এই পুণ্যভূমিতে আগমন করেন। কিন্তু অনেক সময়ই যাতায়াত ও যানবাহনসংক্রান্ত জটিলতার কারণে তাঁদের নানা ভোগান্তিতে পড়তে হয়। গো রাইডের মতো উদ্যোগের ফলে এখন দর্শনার্থীরা অত্যন্ত সহজে এবং নিজেদের পছন্দমতো সময়ের জন্য বাইক ভাড়া নিয়ে পুরো সিলেট ঘুরে দেখতে পারবেন।”
তিনি আরও বলেন, “তরুণ উদ্যোক্তাদের এই সৃজনশীল ব্যবসা সফল হলে সিলেটের পর্যটন খাতে এক নতুন মাত্রা যোগ হবে এবং আমাদের পর্যটন শিল্প বহুদূর এগিয়ে যাবে। সিলেটে আগত দেশি-বিদেশি পর্যটক ও সাধারণ ভ্রমণপিপাসুদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে চালু হয়েছে ভাড়ায় মোটরসাইকেল সেবাদানকারী প্রতিষ্ঠান “গো রাইড”।
তিনি শুক্রবার (২ অক্টোবর) বাদ আসর সিলেট নগরীর লামাবাজার এলাকায় ভ্রমণ পিপাষুদের জন্য সহজে যাতায়াত করতে “গো রাইড” নামের ভাড়ায় মোটর সাইকেল শো রুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কোতোয়ালী থানা বিএনপির সদস্য সচিব সুয়েব আহমদ, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু। রাইড শেয়ারিং গো রাইড এর সমৃদ্ধি কামনা করে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
নোমান আহমেদ: আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও সম্ভাব্য প্রার্থীদের যাচাই-বাছাইয়ের লক্ষ্যে সিলেটের কোম্পানীগঞ্জে ৬নং দক্ষিণ
সিলেটের সংবাদ ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে দেশটিতে ৪ দিনের সরকারি সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ থেকে
ইউপি মেম্বার জসিম ও তাঁর বাহিনীর বিরুদ্ধে অভিযোগ বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী
সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন
হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের