admin
প্রকাশিত: 10:46 AM, January 17, 2026
আশরাফ উল্লাহ ইমন:
সিলেটের কাঁচাবাজারে আবারও সবজির দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বেশির ভাগ সবজির কেজিতে ১০-১৫ টাকা পর্যন্ত বেড়েছে। যদিও বাজারে শীতকালীন সবজির সরবরাহ এখনো পর্যাপ্ত। বিক্রেতারা বলছেন, পরিবহন ও শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় সবজির দাম খুব সামান্য বেড়েছে।
ঘন কুয়াশার কারণে ফুলকপি ও লাউয়ের সরবরাহ কিছুটা কমে যাওয়ায় এই দুই সবজির দাম গত সপ্তাহ থেকেই বাড়তি। বর্তমানে প্রতিটি ফুলকপি ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি মানের লাউ পাওয়া যাচ্ছে ৭০-৮০ টাকায়। একই কারণে মুলার দামও বেড়ে কেজিপ্রতি ৪০-৫০ টাকায় দাঁড়িয়েছে। সোবহানীঘাট কাঁচাবাজারের সবজি বিক্রেতা সাদেক আলী বলেন, সবজির মাঠে এখনো কুয়াশার প্রভাব আছে। এর ওপর পরিবহন আর শ্রমিকের খরচ আগের চেয়ে বেশি পড়ছে। তবে সরবরাহ খুব খারাপ না। গতকাল নগরীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, শিম কেজিপ্রতি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। বাঁধাকপি প্রতি পিস ২০-৩০ টাকায় পাওয়া যাচ্ছে। গোল ও লম্বা দুই ধরনের বেগুনই কেজিপ্রতি ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে কেজিপ্রতি ৩০ এবং মিষ্টিকুমড়া ৩০-৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
খিরার সরবরাহ কমে যাওয়ায় এই সবজির দাম কেজিতে ২০-৩০ টাকা বেড়ে এখন ৬০-৭০ টাকায় দাঁড়িয়েছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০-১২০ টাকায়, যা দুই সপ্তাহ আগেও ছিল ৮০ টাকা। নতুন মুড়িকাটা পিঁয়াজ কেজিপ্রতি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা পিঁয়াজ পাওয়া যাচ্ছে ৬০-৭০ টাকায়। নতুন আলু কেজিপ্রতি ২০-৩০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে শীতকালীন সবজি ও মাছের সরবরাহ ভালো থাকায় ডিমের চাহিদা কমেছে। এতে এক ডজন ডিমের দাম ১০ টাকা কমে এখন ১১০ টাকায় নেমেছে। তবে ডিমের দাম কমলেও মুরগির দামে কোনো পরিবর্তন হয়নি। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৬০-১৭০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দাম ২৬০-২৮০ টাকা কেজি। ছোট মসুর ডাল কেজিপ্রতি ১৫৫ এবং মোটা মসুর ডাল ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় মুগ ডাল ১৪০, ছোট মুগ ডাল ১৭০, খেসারির ডাল ১০০, বুটের ডাল ১১৫, ছোলা ১১০ এবং মাষকলাইর ডাল ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চালের বাজারে নতুন চাল আসতে শুরু করায় নতুন চালের দাম কিছুটা কমেছে। তবে পুরোনো চাল এখনো উচ্চ দামে স্থিতিশীল। খুচরা বাজারে ব্র্যান্ডের মিনিকেট চাল কেজিপ্রতি ৮০-৮২ টাকায় বিক্রি হচ্ছে। মোটা স্বর্ণা চাল কেজিপ্রতি ৫৮-৬০ টাকা এবং মাঝারি মানের পাইজাম ও বিআর-২৮ চালও একই দামে পাওয়া যাচ্ছে। দেশি নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭২-৮২ টাকায়। মাছের বাজারে মানভেদে রুই মাছ কেজিপ্রতি ২৮০-৩২০ টাকায় বিক্রি হচ্ছে। কাতলা ৩০০-৩৫০ টাকা, পাঙাশ ১৮০-২০০ টাকা এবং তেলাপিয়া ১৬০-২০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। চিংড়ির দাম কেজিপ্রতি ৬৫০-৭০০ টাকা। মাঝারি আকারের কই মাছ ২০০-২৫০, দেশি শিং ৬৫০-৭৫০, শোল ৬৫০, সুরমা ৩৫০ এবং পাবদা ৩৫০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সিলেটের সংবাদ ডেস্ক: দেশের নারীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ঢাকাসহ ৩ শহরে নারীদের জন্য বিআরটিসি’র ‘পিংক বাসের’ যাত্রা শুরু হয়েছে।
চোরাচালান, সন্ত্রাসী বাহিনী ও নওমুসলিম তরুণীকে হয়রানী সিলেটের সীমান্তবেষ্টিত জৈন্তাপুর উপজেলা ও সংলগ্ন এলাকায় এখন এক আতঙ্কের নাম অঞ্জন দাস।
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের খুজগিপুর মানউল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ২০১৭
আহমেদ শাকিল: আগামী ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের পবিত্র বাৎসরিক উরুস উপলক্ষে সার্বিক নিরাপত্তা
সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন
অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করলেন সিলেটের পরিবহন শ্রমিকরা সিলেট বিভাগে ১৯ আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি প্রবাসীদের ভিসা জটিলতা নিরসন, বিনিয়োগ বৃদ্ধি এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ
সিলেট প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল সোমবার রাতে উপশহরস্থ দলীয় কার্যালয়ে সিলেট জেলা