admin

প্রকাশিত: 10:51 AM, January 17, 2026

জোট আসন সমঝোতায় সিলেট বিভাগে নেই এনসিপি

জোট আসন সমঝোতায় সিলেট বিভাগে নেই এনসিপি

স্টাফ রিপোর্টার:
প্রার্থী সমর্থকরা হতাশ। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের মধ্যে আসন সমঝোতার পর সিলেট বিভাগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রার্থীরা চ্যালেঞ্জর মুখে পড়েছেন। মাঠ পর্যায়ে প্রচারনায় সরব পার্টির প্রার্থীদের স্বপ্ন ভঙ্গের কারণ হয়ে উঠেছে আসন ভাগাভাগির এই বিষয়টি। জোট ছাড়া নির্বাচনী বৈতরণি পার হওয়ার ক্ষেত্রে রয়েছে নানা চ্যালেঞ্জ। এখন নতুন করে নির্বাচনী মাঠ নিয়ে হিসাব নিকাশ করতে হচ্ছে দলটিকে। দলের শীর্ষ পর্যায়ের নেতারা প্রার্থী হিসাবে রয়েছেন সিলেটের বিভিন্ন আসনে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই এই সমঝোতা হয়। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কে ৩০ টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। তবে সিলেট বিভাগের ১৯ টি আসনের মধ্যে একটি আসনও বরাদ্দ দেয়া হয়নি এনসিপিকে।
গত বৃহস্পতিবার রাতে ‘১১ দলের’ পক্ষ থেকে এ আসন সমঝোতার ঘোষণা দেওয়া হয়। এতে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১০টিই জামায়াতকে দেওয়া হয়েছে। বাকি নয়টি আসন সমঝোতায় আসা অন্য দলগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এনসিপিকে কোন আসন দেওয়া হয়নি।
এরআগে সিলেট বিভাগের ১৯টির মধ্যে পাঁচটি আসনে দলীয় প্রার্থী দিয়েছিলো এনসিপি। তারা হলেন, সিলেট-১ (সদর-নগর) আসনে দলের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) এহতেশাম হক। সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও নগরের ৬টি ওয়ার্ড) আসনে কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনে যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী মো. রাশেদ উল আলম। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে দলের যুগ্ম সদস্যসচিব ও সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রীতম দাশ এবং হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে দলের কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) ও হবিগঞ্জের প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক। এদের মধ্যে এহতেশাম হকের মনোনয়ন বাছাইকালে বাতিল হয়। বাকীরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। তাদের মধ্যে দু একজন মনোনয়ন পাওয়া ব্যাপারে ব্যাপক আশাবাদীও ছিলেন। তবে আসন সমঝোতার কারণে এবার তাদের বঞ্চিতই থাকতে হচ্ছে।
সিলেট বিভাগের যে ১০টি আসনে প্রার্থী দেবে জামায়াত, সেগুলো হলো সিলেট-১ (সিলেট সদর উপজেলা ও সিলেট সিটি করপোরেশন), এখানে জামায়াতের প্রার্থী মাওলানা হাবীবুর রহমান, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা) মাওলানা লোকমান আহমদ, সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা) জয়নাল আহমদ, সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা) মো. সেলিম উদ্দিন, সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা উপজেলা) মোহাম্মদ শিশির মনির, সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা) মো. শামছ উদ্দিন, সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার উপজেলা) আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম, মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী উপজেলা) মোহ্ম্মদ আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ (কুলাউড়া উপজেলা) মো. সায়েদ আলী ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল উপজেলা) মো. শাহজাহান।
সিলেট বিভাগে ৫টি আসন পেয়েছে খেলাফত মজলিস। এরমধ্যে সিলেট-২ আসনে দলটির প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী, সিলেট-৫ আসনে মো. আবুল হাসান, মৌলভীবাজার-৩ আসনে প্রার্থী মোহাম্মাদ লুৎফুর রহমান কামালী, হবিগঞ্জ-২ আসনে প্রার্থী কেন্দ্রীয় আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ ও হবিগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের আহমদ আব্দুল কাদের। সমঝোতায় সিলেট বিভাগের দুটি আসন পেয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। এরমধ্যে সুনামগঞ্জ-৩ আসনে দলটির প্রার্থী মোহাম্মদ শাহিনুর পাশা চৌধুরী ও মৌলভীবাজার-৪ আসনে প্রার্থী শেখ নূরে আলম হামিদী। ইসলামী আন্দোলন বাংলাদেরে সাথে টানাপোড়েন চললেও সিলেটের দুটি আসন তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। সেগুলো হলো- সুনামগঞ্জ-১ আসনে মো. রফিকুল ইসলাম ও হবিগঞ্জ-৩ আসনে মহিব উদ্দিন আহমেদ সুহেল।


সর্বশেষ সংবাদ

সিলেটের সবজির বাজার চড়া কমেছে মুরগি-ইলিশের দাম

সিলেটের সবজির বাজার চড়া কমেছে মুরগি-ইলিশের দাম

শামছুল আলম শাওন: সপ্তাহের ব্যবধানে সিলেটের কাঁচাবাজারগুলোতে সবজির দাম বেড়েছে। সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত

নেশা ও জুয়ার ফাঁদে তারুণ্য আইন, অভিযান ও সামাজিক প্রতিরোধÑকোন পথে সমাধান অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম

নেশা ও জুয়ার ফাঁদে তারুণ্য আইন, অভিযান ও সামাজিক প্রতিরোধÑকোন পথে সমাধান অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম

একটি দেশের সবচেয়ে বড় শক্তি তার তরুণ প্রজন্ম। তারুণ্যের মেধা, শ্রম, সাহস ও সৃজনশীলতাই একটি দেশকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু

মহালয়া উদযাপন পরিষদের প্রস্তুতি সভা মানবিক মূল্যবোধ সমম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে : প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়

মহালয়া উদযাপন পরিষদের প্রস্তুতি সভা মানবিক মূল্যবোধ সমম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে : প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় বলেছেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে।

আজ রাধাষ্টমী ইসকন সিলেটে দিনব্যাপী আয়োজন

আজ রাধাষ্টমী ইসকন সিলেটে দিনব্যাপী আয়োজন

আজ শনিবার শ্রীমতী রাধারাণীর আবির্ভাব তিথি রাধাষ্টমী। এ উপলক্ষে ইসকন সিলেট মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২ এর কর্মী সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২ এর কর্মী সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২-এর বিশাল বিভাগীয় কর্মী

৯০ জন অসহায় রোগীকে বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা দিল ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন

৯০ জন অসহায় রোগীকে বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা দিল ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন ও বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে মৌলভীবাজারের বড়লেখায় দিনব্যাপী বিনামূল্যে হার্ট চেক-আপ ও

জুড়ীতে চালককে কুপিয়ে লাশ নদীতে ফেলার চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন

জুড়ীতে চালককে কুপিয়ে লাশ নদীতে ফেলার চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন

সিএনজি ভাড়া নিয়ে বিরোধের জেরে বলাই খুন, মা-মেয়ে গ্রেপ্তার কাতার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজি চালক আবুল কালাম বলাইকে (৪০) কুপিয়ে

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে সিলেট নগরের জেলরোড ইউনিট ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন।