admin
প্রকাশিত: ৭:১১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৫
সিলেটে শীতের তীব্রতা আরও বেড়েছে। কমে গেছে তাপমাত্রা, সঙ্গে যুক্ত হয়েছে ঘন কুয়াশা। বুধবার সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১২ ডিগ্রি সেলসিয়াসে। বেলা বাড়লেও সূর্যের দেখা না মেলায় কনকনে ঠাণ্ডায় বিপাকে পড়েছেন নগরবাসী।
সকাল থেকেই সিলেটজুড়ে ঘন কুয়াশা ছড়িয়ে পড়ে। কুয়াশার কারণে সড়কে যান চলাচল ধীরগতিতে চলছে। শীতের প্রকোপে বিশেষ করে শিশু, বয়স্ক ও খেটে খাওয়া মানুষজন বেশি দুর্ভোগে পড়েছেন।
সিলেট আবহাওয়া অফিসের উপসহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার বুধবার সকালে জানান, সিলেটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, এই ধরনের তাপমাত্রা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
তিনি আরও জানান, আগামী দিনগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এতে শীতের অনুভূতি আরও বাড়তে পারে বলেও জানান তিনি।
শীতের তীব্রতায় নগরবাসী উষ্ণ পোশাকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। অনেককে আগুন পোহাতে দেখা গেছে নগরের বিভিন্ন এলাকায়।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও যোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট জেলা শাখার ৬৯ সদস্য
মো.জুনেদ আহমদ, ফ্রান্স নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে মারা যাওয়া বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম (স্থানীয়দের
রুবেল আহমদ: সিলেটের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র জাফলংয়ের বিপুল পরিমাণ সরকারি খাস জমি অবৈধ দখলে চলে গেছে। বাংলাদেশ সরকারের মালিকানাধীন
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলা ভূমি অফিসের নামজারি সহকারী অসিম চন্দের বিরুদ্ধে নামজারি (জমা-খারিজ) করিয়ে দেওয়ার নামে ঘুষ গ্রহণ, দুর্নীতি
সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে সমাজ ও আইনের তোয়াক্কা না করে এক বৃদ্ধ ও তার পরিবারের ওপর বর্বরোচিত ও
একসময় যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে আলোচিত ‘বেঙ্গলি ফেয়ারপ্যাক’ মানি ট্রান্সফার সংকটের ঘটনায় ক্ষতিগ্রস্ত শত শত প্রবাসীকে আশ্বস্ত করা হয়েছিল, আটকে থাকা
সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে বেপরোয়া অনলাইন জুয়া, তীর খেলা ও মাদক ব্যবসা