admin

প্রকাশিত: 4:31 AM, December 24, 2025

ইতিহাসের সাক্ষী হতে ঢাকার পথে সিলেটের লাখো মানুষ

ইতিহাসের সাক্ষী হতে ঢাকার পথে সিলেটের লাখো মানুষ

স্টাফ রিপোর্টার: আর মাত্র ২৪ ঘণ্টা। অবসান হতে চলেছে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের। আগামীকাল বৃহস্পতিবার সকালেই স্ত্রী-কন্যাকে নিয়ে দেশের মাটিতে পা রাখবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

লন্ডন স্থানীয় সময় সোয়া ৬টায় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন। তাকে বহনকারী বিমানটি সকাল ১০টায় সিলেটে অবতরণ করবে, এক ঘণ্টা যাত্রাবিরতির পর বেলা ১২টায় ঢাকায় নামবে। দলের কাণ্ডারিকে বরণ করতে বর্ণাঢ্য প্রস্তুতি চলছে বিএনপিতে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণে সিলেট থেকে ঢাকা যাচ্ছেন লাখো নেতাকর্মীরা। ইতিমধ্যে অনেকেই ঢাকার পথে রওয়ানা দিয়েছেন।

গতকাল রাত থেকে যে যেভাবে পারছেন ঢাকায় রওয়ানা হয়েছেন। ইতিমধ্যে আকাশ, সড়ক ও রেলপথের সব টিকিট বিক্রি হয়ে গেছে। এ অবস্থায় প্রতি আসন থেকে এমপি প্রার্থী ও দলের নেতারা গাড়ি ভাড়া করে ঢাকার পথ ধরেছেন। সিলেট-১ আসন থেকে শতাধিক গাড়ি ঢাকার পথে যাচ্ছে। তাদের প্রথম বহর গতরাতে যাত্রা শুরু করেছেন। ঢাকার উত্তরাসহ আশপাশ এলাকায় তারা অবস্থান করবেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

ফেরার দিনটিকে অবিস্মরণীয় করে রাখতে স্মরণকালের বৃহত্তম সমাবেশের আয়োজন করছে দলটি। রাজধানীর তিনশ’ ফিট সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিমানবন্দরে নেমে সংবর্ধনাস্থলে আসবেন তারেক রহমান। সেখানে সারা দেশ থেকে আসা নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সংবর্ধনাস্থল থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। সেখানে মায়ের শয্যাপাশে কিছুসময় কাটিয়ে গুলশানের বাসভবনে ফিরবেন তারেক রহমান।

তারেক রহমানকে বরণে সিলেট থেকে ঢাকায় আসছেন লাখো নেতাকর্মী। ইতিমধ্যে অনেকেই ঢাকার পথে রওনা দিয়েছে। গতকাল রাত থেকে যে যেভাবে পারছেন ঢাকার পথে ছুঁটছে। ইতিমধ্যে আকাশ, সড়ক ও রেলপথের সব টিকিট বিক্রি হয়ে গেছে। এ অবস্থায় প্রতি আসন থেকে এমপি প্রার্থী ও দলের নেতারা গাড়িভাড়া করে ঢাকার পথ ধরেছেন। সিলেট-১ আসন থেকে শতাধিক গাড়ি ঢাকার পথে যাচ্ছে। তাদের প্রথম বহর গতরাতে যাত্রা শুরু করেছেন।

ঢাকার উত্তরাসহ আশপাশ এলাকায় তারা অবস্থান করবেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা। ওদিকে সিলেট থেকে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়ে সর্বশেষ প্রস্তুতি সভা করেছেন সিলেট-১ আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বাংলাদেশের মানুষ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। তিনি আশা প্রকাশ করেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, বিশ্ব ইতিহাসেও একটি স্মরণীয় প্রত্যাবর্তন দিবস হিসেবে চিহ্নিত হবে।

মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে দলটি তাকে স্বাগত জানাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে সিলেটবাসী। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ ও অনিশ্চয়তা রয়েছে। এ প্রেক্ষাপটে তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি ঘটনা। তারেক রহমানের আগমন এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। লাখো মানুষের আগমনের কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা না থাকলেও তারেক রহমান দেশে ফিরলে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি থাকা স্বাভাবিক।

এদিকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে ইতিমধ্যে ঢাকামুখী জনস্রোত শুরু হয়েছে। দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকে আসা দলের হাজার হাজার নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন। এমনকি বিদেশে অবস্থান করা নেতাকর্মীরা ঢাকায় আসছেন তারেক রহমানকে স্বাগত জানাতে।

বিএনপি নেতারা জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে যে উদ্দীপনা ও প্রস্তুতি দেখা যাচ্ছে, তাতে উপস্থিতির দিক দিয়ে অতীতের সব আয়োজনকে ছাড়িয়ে যাবে এই গণসংবর্ধনা। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার দেশে ফেরা খুবই তাৎপর্যপূর্ণ। সে কারণে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এই সংবর্ধনায় অংশ নেবেন বলে তারা আশা করছেন।

সূত্র জানায়, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর কুড়িলের ৩০০ ফিট সড়ক এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে দলটি। সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করার পাশাপাশি পুরো আয়োজন সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে কাজ করছেন নেতাকর্মীরা। নিরাপত্তা নিশ্চিতে দলের পাশাপাশি সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নানা পদক্ষেপ নেয়া হয়েছে। ইতিমধ্যে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে দলটি। মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। দফায় দফায় দলটির শীর্ষ নেতারা অনুষ্ঠানস্থল পরিদর্শন করছেন।

সংশ্লিষ্টরা বলছেন, তারেক রহমান দেশে নামার পর বিমানবন্দর থেকে গণসংবর্ধনা স্থান এবং গুলশান পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেদিকে খেয়াল রাখতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। দলের শীর্ষ নেতারা তারেক রহমানকে বিমানবন্দরে স্বাগত জানাবেন। এ ছাড়া ঘোষিত সম্ভাব্য প্রার্থী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকে এদিনের কর্মসূচি সফল করবেন। সূত্রটি আরও জানায়, বিএনপি অন্তর্বর্তী সরকারের কাছে তারেক রহমানের পর্যাপ্ত নিরাপত্তার জন্য আবেদন করেছে। সরকারের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে যে, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করা হবে। দলীয়ভাবেও নেতাকর্মীরাও তার নিরাপত্তায় সর্বোচ্চ দায়িত্ব পালন করবে বলেও জানা গেছে।

বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বিএনপি। তার সার্বিক নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে। নিরাপত্তাসহ সার্বিক বিষয় নিয়ে দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা দফায় দফায় বৈঠক করছেন। এ নিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনও বৈঠক করছে। বিমানবন্দর থেকে গুলশানের বাসা পর্যন্ত তারেক রহমানকে কয়েক স্তরের নিরাপত্তা দিতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে। সরকারের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। দেশে ফেরার পর তারেক রহমান যাতায়াতের সময় পাবেন পুলিশি পাহারাসহ বিশেষ নিরাপত্তা।

এছাড়াও তার বাসভবন এবং অফিসেও থাকবে কয়েক স্তরের নিরাপত্তা। অন্যদিকে নিরাপত্তাজনিত হুমকির কথা উল্লেখ করে যুক্তরাজ্য থেকে দেশে ফেরার আগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আনুষ্ঠানিকভাবে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নিরাপত্তার আবেদন করেছে দলটি। তবে এ বিষয়ে অন্তর্বর্তী সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। গতকাল দুপুরে বিএনপি’র গুলশান কার্যালয়ে নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক হয়।

অন্যদিকে দেশে ফেরার পর মা খালেদা জিয়ার বাসভবন ফিরোজার পাশেই গুলশান এভিনিউ’র ১৯৬ নম্বর বাড়িতে ওঠার কথা রয়েছে তারেক রহমানের। তবে সংস্কার কাজ শেষ না হলে মায়ের বাসভবন ফিরোজায়ও তার জন্য প্রস্তুত করা আছে ৩টি রুম বলে জানা গেছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গসংগঠন ও সর্বস্তরের শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্ত আবেগে শুধু নেতাকে দেখার জন্য আসবে দীর্ঘদিনের গণতান্ত্রিক সংগ্রাম ও পরিবর্তনের আকাঙ্খার জন্য।


সর্বশেষ সংবাদ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন