admin

প্রকাশিত: 3:00 PM, October 3, 2026

মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে ঠাঁই পেতে ‘৯৫ ব্যাচে’র দৌড়ঝাঁপ

মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে ঠাঁই পেতে ‘৯৫ ব্যাচে’র দৌড়ঝাঁপ

স্টাফ রিপোর্টার:

সিলেট মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণার পর পদবঞ্চিত ও বাদ পড়া ‘৯৫ ব্যাচে’র নেতাকর্মীদের মধ্যে নতুন করে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। কাক্সিক্ষত পদ পেতে এবং আসন্ন পূর্ণাঙ্গ কমিটিতে অন্তর্ভুক্ত হতে তারা দলের জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন।
দলীয় সূত্র জানায়, গত ২০ সেপ্টেম্বর সিলেট মহানগর যুবদলের ৫ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় যুবদল। ঘোষিত কমিটিতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি ও দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করা হয়। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্তদের আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটি প্রকাশের পর থেকেই পদ প্রত্যাশীদের তৎপরতা বৃদ্ধি পায়। একাধিক সূত্রের দাবি, বাদ পড়া ‘৯৫ ব্যাচে’র নেতাকর্মীদের একটি অংশ দীর্ঘদিন দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সাম্প্রতিক সময়ের আন্দোলন-সংগ্রামের মাঠে তাদের দৃশ্যমান উপস্থিতি ছিল না। ফলে আংশিক কমিটিতে জায়গা না পেয়ে তারা এখন মহানগরের শীর্ষ নেতাদের কাছে সুপারিশের জন্য তদবির করছেন।
এদিকে বিএনপির উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, সিলেটের একজন শীর্ষ বিএনপি নেতা পদবঞ্চিত নেতাকর্মীদের হতাশ না হয়ে দলীয় রাজনীতিতে সক্রিয় থাকার পরামর্শ দিয়েছেন। শুধু একটি পদের প্রত্যাশায় নেতাদের কাছে ধরনা না দিয়ে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হতে উৎসাহ দেওয়া হচ্ছে। তৃণমূল পর্যায়কে শক্তিশালী করতে এবং সাধারণ কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশনা দিয়েছেন দলীয় অভিভাবকরা।
দলীয় পর্যবেক্ষকদের মতে, পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হওয়ায় পদপ্রত্যাশীদের লবিং-তদ্বির আরও তীব্র হতে পারে। তবে চূড়ান্ত কমিটিতে শেষ পর্যন্ত কাদের ঠাঁই হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো তালিকা বা বার্তা পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে ‘ভুয়া’ অভিযোগের ঝড়, প্রমাণ ছাড়াই কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে ‘ভুয়া’ অভিযোগের ঝড়, প্রমাণ ছাড়াই কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার

স্টাফ রিপোর্টার: সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্য, নির্যাতন ও অনিয়মের একাধিক গুরুতর

প্রকৃতিতে হেমন্তের ছোঁয়া দুয়ারে কড়া নাড়ছে শীত

প্রকৃতিতে হেমন্তের ছোঁয়া দুয়ারে কড়া নাড়ছে শীত

স্টাফ রিপোর্টার: শরতের শেষ প্রহর পেরিয়ে প্রকৃতিতে এখন হেমন্তের স্পষ্ট আগমনী বার্তা। ভোরের ঘন কুয়াশা, রাতের হিমেল হাওয়া আর ঘাসের

মুখরোচক ফাস্টফুডে ঝুঁকছেন সিলেটের তরুণরা

মুখরোচক ফাস্টফুডে ঝুঁকছেন সিলেটের তরুণরা

নেপথ্যে বাড়ছে হৃদরোগ ও অসংক্রামক রোগের ঝুঁকি স্টাফ রিপোর্টার: বাহারি সাজ, লোভনীয় গন্ধ আর মুখরোচক স্বাদÑসিলেট নগরীর ব্যস্ত সড়ক, অলিগলি,

মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে ঠাঁই পেতে ‘৯৫ ব্যাচে’র দৌড়ঝাঁপ

মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে ঠাঁই পেতে ‘৯৫ ব্যাচে’র দৌড়ঝাঁপ

স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণার পর পদবঞ্চিত ও বাদ পড়া ‘৯৫ ব্যাচে’র নেতাকর্মীদের মধ্যে নতুন করে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা পরিষদ জেলা ও মহানগরের প্রতিনিধি সভা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা পরিষদ জেলা ও মহানগরের প্রতিনিধি সভা

নাগরিকগণ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে তার জন্য সরকার আন্তরিক: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল

জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল ও পথসভা

জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল ও পথসভা

সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গোয়াইনঘাট

আস্থার সঙ্গে আধুনিক চিকিৎসার অঙ্গীকার সিলেট ইম্পেরিয়াল হাসপাতালে নবনির্মিত আইসিইউ চালু

আস্থার সঙ্গে আধুনিক চিকিৎসার অঙ্গীকার সিলেট ইম্পেরিয়াল হাসপাতালে নবনির্মিত আইসিইউ চালু

সিলেটে উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সিলেট ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডে নবনির্মিত ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালু করা হয়েছে।

হামের উপসর্গে নবীগঞ্জের ১৭ বছরের কিশোরের মৃত্যু

হামের উপসর্গে নবীগঞ্জের ১৭ বছরের কিশোরের মৃত্যু

নবীগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের নবীগঞ্জে হামের উপসর্গ নিয়ে জাবেদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা