admin
প্রকাশিত: 5:29 PM, January 25, 2026
জাতীয় সংসদের সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, বিগত বিএনপি সরকারের আমলেই আমি দক্ষিণ সুরমা উপজেলা বাস্তবায়ন করেছি। এই অঞ্চলের মানুষের জন্য একটা যুগান্তকারী উন্নয়ন করেছিলাম।
আর বিগত ১৭ বছর দক্ষিণ সুরমা বাসি শুধু বঞ্চিত হয়েছে। এই এলাকাকে বিএনপির এলাকা আখ্যা দিয়ে আওয়ামী লীগ সরকার কোন উন্নয়ন করেনি। গত শুক্রবার রাতে দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নে বিএনপি’র সংসদ সদস্য পদপ্রার্থী এম এ মালিকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফি আহমেদ চৌধুরী উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, এবার সময় এসেছে সেই বদলা নেয়ার। সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ এর বিজয় নিশ্চিত করতে হবে। তবেই দক্ষিণ সুরমা বাসি তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন আবার উপহার পাবেন। তিনি এম এ মালিক কে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য দাউদপুরের সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানান।
ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শামসুর রহমান শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি’র নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা শামীম আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দাউদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান আতা, বদরুল ইসলাম বদই, সাবেক ইউপি চেয়ারম্যান এইচ এম খলিল, অলিউর রহমান, ফখরুল আলম, শফি খান, লায়েক আহমদ সহ নয়টি ওয়ার্ডের বিএনপি’র নেতৃবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের অকাল ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার আর নেই। গতকাল রাত ১২টার দিকে তিনি
একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণদের গঠনমূলক নেতৃত্বের কোনো বিকল্প নেই। তাই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদেরই সম্প্রীতির
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের হাওরাঞ্চলবেষ্টিত লাখাই উপজেলার ১নং ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে পালিত হয়েছে ঐতিহাসিক গণহত্যা দিবস। ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বরÑআজকের এই
স্টাফ রিপোর্টার: সিলেট বিভাগে পৃথক তিনটি অভিযান চালিয়ে এয়ারগান, বিপুল পরিমাণ গাঁজা এবং স্মার্টফোনসহ অনলাইন জুয়া চক্রের চার সদস্য ও