admin
প্রকাশিত: 11:58 AM, November 26, 2026
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের উদ্যোগে ‘ইনভেস্টরস অ্যাওয়ারনেস প্রোগ্রাম’ বা বিনিয়োগকারী সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরীর চৌহাট্টাস্থ আর. এন. টাওয়ারের ৫ম তলায় অবস্থিত ডিজিটাল বুথে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আহসান উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে প্রত্যেক বিনিয়োগকারীর সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। না জেনে কিংবা অন্যের কথায় প্রভাবিত হয়ে বিনিয়োগ না করে বাজার পরিস্থিতি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে যথাযথ ধারণা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, সঠিক পরিকল্পনায় বিনিয়োগ করুন, গড়ে তুলুন ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা, সাথে গ্রহণ করুন কর রেয়াতের সুবিধা। বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, পুঁজিবাজার সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি এবং দায়িত্বশীল বিনিয়োগ সংস্কৃতি গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড বিনিয়োগকারীদের প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ প্রদানের মাধ্যমে সচেতন বিনিয়োগ পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে।
পূবালী ব্যাংক পিএলসি-এর সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান এর সভাপতিত্বে ও মহিলা কলেজ শাখার ব্যবস্থাপক মো: কবিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি-এর সিলেট পূর্ব আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. ফজলুল কবির চৌধুরী, সিলেট পশ্চিম আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. রুহুল আমিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ ডিজিটাল বুথ চৌহাট্টা শাখার ইনচার্জ ও সিনিয়র অফিসার মো: শহিদুল হক। গ্রাহকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন আইডিএলসি এর সিনিয়র ইনচার্জ সামিউর রহমান টিটু, পূবালী ব্যাংকের সাবেক ডিজিএম মো: মাহবুব আহমদ, বিনিয়োগকারী বিদ্যুৎ কান্তি দাস, মো: ছাবের চৌধুরী। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন জুনিয়র অফিসার আরাফাত বিন হোসাইন।
স্টাফ রিপোর্টার সিলেটে হোটেল ঘিরে রাতভর অভিযান, বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪ সিলেট নগরের একটি পাঁচ তারকা হোটেলে
স্টাফ রিপোর্টার বিকেলে হঠাৎ নিখোঁজ মা ও তার ১১ মাসের শিশুকন্যা। পরিবারের সদস্যদের উদ্বেগ, স্বজনদের ছুটোছুটি, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি- কোথাও
সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন জৈন্তেশ্বরী বাড়িসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছেন বর্তমান সরকারের দুই মন্ত্রী। গতকাল বুধবার
মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বুধবার ঊষালগ্নে সমাপ্ত হলো মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা। রাতভর শ্রীকৃষ্ণের মহারাসলীলা অনুসরনের মাধ্যমে
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ