admin

প্রকাশিত: 9:16 AM, April 19, 2026

মেধাবীদের মাইগ্রেশনের বিপক্ষে আমি : প্রবাসী কল্যাণমন্ত্রী

মেধাবীদের মাইগ্রেশনের বিপক্ষে আমি : প্রবাসী কল্যাণমন্ত্রী

শাবিপ্রবি প্রতিনিধি:

মেধাবীদের বিদেশে চলে যাওয়ার বিপক্ষে অবস্থান জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘শ্রমিক অভিবাসন আর মেধাবীদের দেশত্যাগ এক বিষয় নয়।

উচ্চশিক্ষিত মেধাবীরা দেশ ছেড়ে চলে গেলে দেশের ক্ষতি হয়, তাই তাদের জন্য দেশেই কর্মসংস্থান ও সুযোগ তৈরি করতে হবে।’

গতকাল শনিবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় মিলনায়তনে নৃবিজ্ঞান বিভাগের তিন দশকপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে। পড়াশোনা শেষ করে মেধাবী ছাত্রছাত্রীরা দেশে না থেকে বিদেশে পাড়ি জমাচ্ছে। দেশের মেধা যদি বিদেশেই থেকে যায়, তাহলে জাতীয় উন্নয়নে তার অবদান কীভাবে আসবে? মেধা পাচার রোধে এখনই কার্যকর পদক্ষেপ নেয়া দরকার।’

তরুণ প্রজন্মের অবক্ষয় প্রসঙ্গে তিনি বলেন, ‘তরুণদের একটি বড় অংশ মোবাইল ফোনে অতিরিক্ত সময় নষ্ট করছে। রাত জেগে মোবাইল চালানো আর ক্লাসে অমনোযোগী হওয়ার এই প্রবণতা তাদের মেধা ও ভবিষ্যৎকে ধ্বংস করছে। এ বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরি করা জরুরি।’

গবেষণার বিষয়ে মন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে আরো বাস্তবমুখী হতে হবে। গবেষণার ফলাফল সরকারের কাছে পৌঁছে দিলে তা নীতিনির্ধারণে কাজে লাগবে এবং সমাজে প্রকৃত পরিবর্তন আসবে।’ তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নতুন বিষয় ও গবেষণা প্রতিষ্ঠান চালুর প্রস্তাব দিতে আহŸান জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আউটসোর্সিংসহ বিভিন্ন উপায়ে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘শিক্ষা, গবেষণা ও সমাজসেবার মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আসুন, আমরা সবাই মিলে এই দেশকে এগিয়ে নিয়ে যাই।’


সর্বশেষ সংবাদ

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে ‘ভুয়া’ অভিযোগের ঝড়, প্রমাণ ছাড়াই কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে ‘ভুয়া’ অভিযোগের ঝড়, প্রমাণ ছাড়াই কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার

স্টাফ রিপোর্টার: সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্য, নির্যাতন ও অনিয়মের একাধিক গুরুতর

প্রকৃতিতে হেমন্তের ছোঁয়া দুয়ারে কড়া নাড়ছে শীত

প্রকৃতিতে হেমন্তের ছোঁয়া দুয়ারে কড়া নাড়ছে শীত

স্টাফ রিপোর্টার: শরতের শেষ প্রহর পেরিয়ে প্রকৃতিতে এখন হেমন্তের স্পষ্ট আগমনী বার্তা। ভোরের ঘন কুয়াশা, রাতের হিমেল হাওয়া আর ঘাসের

মুখরোচক ফাস্টফুডে ঝুঁকছেন সিলেটের তরুণরা

মুখরোচক ফাস্টফুডে ঝুঁকছেন সিলেটের তরুণরা

নেপথ্যে বাড়ছে হৃদরোগ ও অসংক্রামক রোগের ঝুঁকি স্টাফ রিপোর্টার: বাহারি সাজ, লোভনীয় গন্ধ আর মুখরোচক স্বাদÑসিলেট নগরীর ব্যস্ত সড়ক, অলিগলি,

মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে ঠাঁই পেতে ‘৯৫ ব্যাচে’র দৌড়ঝাঁপ

মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে ঠাঁই পেতে ‘৯৫ ব্যাচে’র দৌড়ঝাঁপ

স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণার পর পদবঞ্চিত ও বাদ পড়া ‘৯৫ ব্যাচে’র নেতাকর্মীদের মধ্যে নতুন করে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা পরিষদ জেলা ও মহানগরের প্রতিনিধি সভা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা পরিষদ জেলা ও মহানগরের প্রতিনিধি সভা

নাগরিকগণ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে তার জন্য সরকার আন্তরিক: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল

জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল ও পথসভা

জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল ও পথসভা

সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গোয়াইনঘাট

আস্থার সঙ্গে আধুনিক চিকিৎসার অঙ্গীকার সিলেট ইম্পেরিয়াল হাসপাতালে নবনির্মিত আইসিইউ চালু

আস্থার সঙ্গে আধুনিক চিকিৎসার অঙ্গীকার সিলেট ইম্পেরিয়াল হাসপাতালে নবনির্মিত আইসিইউ চালু

সিলেটে উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সিলেট ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডে নবনির্মিত ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালু করা হয়েছে।

হামের উপসর্গে নবীগঞ্জের ১৭ বছরের কিশোরের মৃত্যু

হামের উপসর্গে নবীগঞ্জের ১৭ বছরের কিশোরের মৃত্যু

নবীগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের নবীগঞ্জে হামের উপসর্গ নিয়ে জাবেদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা