admin

প্রকাশিত: 8:15 AM, September 15, 2026

জিয়াকে গুলি করেন মতিউর হত্যার আগে চট্টগ্রামে হেলিকপ্টারে এরশাদ

জিয়াকে গুলি করেন মতিউর হত্যার আগে চট্টগ্রামে হেলিকপ্টারে এরশাদ

মো.জুনেদ আহমদ,ফ্রান্স

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেছিলেন তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান। আর হত্যাকাণ্ডের দুই দিন আগে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন। জিয়া হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা। গত রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে লেফটেন্যান্ট কর্নেল (অব.) মতিউর রহমান গুলি করেন। একই সঙ্গে ২৮ মে তৎকালীন সেনাপ্রধান এরশাদের হেলিকপ্টারে চট্টগ্রাম সফরের তথ্যও তিনি দিয়েছেন। প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানিয়েছেন, মোজাফফর হোসেনকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁর দেওয়া তথ্য পর্যালোচনা করে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের প্রায় ৪৫ বছর পর গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই হত্যাকাণ্ডের সময় সেনাবাহিনীর মেজর ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে জিয়া হত্যা-সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

একই সঙ্গে ২০২৪ সালের জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের একটি মামলাতেও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা কর্মকর্তা হামলা চালান। ঐতিহাসিক বিভিন্ন বর্ণনায় বলা হয়েছে, মোজাফফর ও ক্যাপ্টেন মোসলেহউদ্দিন প্রথমে জিয়াউর রহমানের অবস্থান শনাক্ত করেন। এরপর লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান সামনে এসে জিয়াকে খুব কাছ থেকে গুলি করেন। মোজাফফরের দেওয়া আরেকটি তথ্য হলো, জিয়াউর রহমান হত্যার দুই দিন আগে, ২৮ মে, তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন। ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমানকে হত্যা করা হয়। তবে এরশাদের ওই সফরের সঙ্গে জিয়া হত্যাকাণ্ডের সরাসরি কোনো যোগসূত্র ছিলÑএমন সিদ্ধান্তে যাওয়ার মতো তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। বিষয়টি তদন্তের অংশ হিসেবে যাচাই করা হচ্ছে। প্রকাশিত ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, হত্যাকাণ্ডের পরও মোজাফফর হোসেন সংশ্লিষ্ট সেনা কর্মকর্তাদের সঙ্গে ছিলেন।

সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের (বাংলাদেশ: রক্তস্নাত এক উত্তরাধিকার) বইয়ে বলা হয়েছে, হত্যাকাণ্ডের কিছু সময় পর মোজাফফরসহ কয়েকজন কর্মকর্তা আবার সার্কিট হাউসে গিয়েছিলেন। পরে বিদ্রোহী কর্মকর্তাদের সঙ্গে চট্টগ্রাম সেনানিবাস থেকেও বেরিয়ে যান তিনি। বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর সরকারপন্থি সেনাদের সঙ্গে সংঘর্ষে লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান ও মাহবুব নিহত হন। ক্যাপ্টেন মুনীর গ্রেপ্তার হলেও মোজাফফর পালিয়ে যেতে সক্ষম হন বলে ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ রয়েছে। ৪৫ বছর পর মোজাফফর হোসেন গ্রেপ্তার হওয়ার পর তাঁর জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্য জিয়া হত্যাকাণ্ডের পূর্বাপর ঘটনাপ্রবাহ নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে হত্যার আগে তৎকালীন সেনাপ্রধানের চট্টগ্রাম সফর এবং হত্যাকাণ্ডে মতিউর রহমানের ভূমিকা সম্পর্কে তাঁর বক্তব্য তদন্তে কতটা গুরুত্বপূর্ণ হয়, সেটিই এখন দেখার বিষয়।


সর্বশেষ সংবাদ

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ, ৩ দফা দাবি পেশ

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ, ৩ দফা দাবি পেশ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’-এর

জিয়াকে গুলি করেন মতিউর হত্যার আগে চট্টগ্রামে হেলিকপ্টারে এরশাদ

জিয়াকে গুলি করেন মতিউর হত্যার আগে চট্টগ্রামে হেলিকপ্টারে এরশাদ

মো.জুনেদ আহমদ,ফ্রান্স সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেছিলেন তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান। আর হত্যাকাণ্ডের দুই দিন আগে তৎকালীন সেনাপ্রধান

ছাতকে বিতর্কিত আ’লীগ নেতা স্বপনকে গণধোলাই

ছাতকে বিতর্কিত আ’লীগ নেতা স্বপনকে গণধোলাই

পুলিশ হেফাজতে নেওয়ার ১০ ঘণ্টার মধ্যেই মুক্তি, ভূমিকা নিয়ে প্রশ্ন দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে অভিযুক্ত আওয়ামী লীগ

তদন্তের দাবিতে সারীঘাটবাসীর সংবাদ সম্মেলন কথিত মাদ্রাসা-এতিমখানার নামে অনুদান সংগ্রহের অভিযোগ

তদন্তের দাবিতে সারীঘাটবাসীর সংবাদ সম্মেলন কথিত মাদ্রাসা-এতিমখানার নামে অনুদান সংগ্রহের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সারীঘাট এলাকায় মাদ্রাসা, মসজিদ ও এতিমখানার নাম ব্যবহার করে ভূয়া চাঁদা ও অনুদান

আট বছরেও স্থায়ী ক্যাম্পাস হয়নি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের

আট বছরেও স্থায়ী ক্যাম্পাস হয়নি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের

৮০ একর জমি হস্তান্তরের পরও নির্মাণকাজে গতি নেই, ২ হাজার ৩৬ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন আব্দুর রহমান: প্রতিষ্ঠার আট

খন্দকার মুক্তাদিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ

খন্দকার মুক্তাদিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ

সিলেটের সংবাদ ডেস্ক: চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার এবং হালকা প্রকৌশলসহ সম্ভাবনাময় শিল্পখাতে জার্মান বিনিয়োগ ও প্রযুক্তি

খন্দকার মুক্তাদিরের আজ দিনব্যাপী সিলেট সফর

খন্দকার মুক্তাদিরের আজ দিনব্যাপী সিলেট সফর

শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারতসহ রাষ্ট্রপতির সংবর্ধনায় যোগ দেবেন স্টাফ রিপোর্টার: বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে

সিলেটে এক দিনে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৬৪

সিলেটে এক দিনে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৬৪

স্টাফ রিপোর্টার: সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণহানি থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে