admin

প্রকাশিত: ৬:৪৭ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২৬

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর সংহতিপত্র হস্তান্তর

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর সংহতিপত্র হস্তান্তর

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ দূত ও তাঁর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বরাবর একটি সংহতিপত্র হস্তান্তর করেছেন। গতকাল সোমবার কাতারের রাজধানী দোহায় দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই পত্রটি হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী তাঁর পত্রে উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতিতে কাতারের নেতৃত্ব, সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের অকুন্ঠ সংহতি ব্যক্ত করেন। পত্রে তিনি কাতারে অবস্থানরত প্রায় ৪ লাখ ৫০ হাজার বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতে কাতার সরকারের সময়োপযোগী পদক্ষেপের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। এছাড়া, কাতারের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

বিশেষ এই পত্রে প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন যে, ২০২৫ সালের জানুয়ারি ও মে মাসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জরুরি চিকিৎসার জন্য লন্ডনে যাতায়াতে কাতার সরকার বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছিল। আমিরের এই মহানুভবতা বাংলাদেশ ও কাতারের মধ্যকার দৃঢ় সম্পর্কের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করা হয়।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ূন কবির আঞ্চলিক শান্তি রক্ষা, সংলাপ এবং মানবিক কূটনীতিতে কাতারের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। দুই দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে উভয় পক্ষ আলোচনা করেন।

সফরকালে উপদেষ্টা কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গেও বৈঠক করেন। সাম্প্রতিক একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় শ্রমমন্ত্রীর নিকটাত্মীয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন এবং প্রবাসীদের কল্যাণসহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু পর্যালোচনা করেন। সফর শেষে তাঁর আরও কয়েকটি উপসাগরীয় দেশ ভ্রমণের কথা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পররাষ্ট্র উপদেষ্টার এই সফর দুই ভ্রাতৃপ্রতিম দেশের অংশীদারিত্বকে আরও গতিশীল করবে এবং দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন মাত্রায় নিয়ে যাবে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ড্রেজার অভিযান ঘিরে সমন্বয় ও অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ড্রেজার অভিযান ঘিরে সমন্বয় ও অর্থ আদায়ের অভিযোগ

প্রশাসনিক অনুমতি ও তথ্য আদান-প্রদান নিয়ে প্রশ্ন, অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইজারাবহির্ভূত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে

বিএনপি নেতা ও চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

বিএনপি নেতা ও চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

সিলেট নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন ফাত্তাহ এবং তাঁর চাচাতো ভাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক

ওসমানীনগরে ওয়াশব্লক প্রকল্পের তালিকা নিয়ে প্রশ্ন, একাধিক স্থাপনার নাম নেই বলে অভিযোগ

ওসমানীনগরে ওয়াশব্লক প্রকল্পের তালিকা নিয়ে প্রশ্ন, একাধিক স্থাপনার নাম নেই বলে অভিযোগ

ওসমানীনগর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত ওয়াশব্লক প্রকল্পসমূহের তালিকা, নির্মাণমান এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হয়রানি ও সার কারখানায় অ্যামোনিয়া দুর্নীতির অভিযোগ: ফেঞ্চুগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েমকারী ‘ডেবিল’ ময়নুল এখনো ধরাছোঁয়ার বাইরে

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হয়রানি ও সার কারখানায় অ্যামোনিয়া দুর্নীতির অভিযোগ: ফেঞ্চুগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েমকারী ‘ডেবিল’ ময়নুল এখনো ধরাছোঁয়ার বাইরে

সিলেটের ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী ময়নুল ইসলাম ওরফে ‘ডেবিল

জেনেভায় প্রবাসীদের ১৮ দফা দাবির স্বারকলিপি পেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

জেনেভায় প্রবাসীদের ১৮ দফা দাবির স্বারকলিপি পেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের

জকিগঞ্জে সরকারি লবণ বিক্রির অভিযোগ, প্রমাণ মেলেনি অনুসন্ধানে

জকিগঞ্জে সরকারি লবণ বিক্রির অভিযোগ, প্রমাণ মেলেনি অনুসন্ধানে

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকারি বরাদ্দের লবণ বিক্রির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন

সিলেটের জন্য সুসংবাদ বয়ে আনলেন সিলেট-৬ আসনের এমপি এমরান চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের প্রশ্নের জবাবে মিললো সুখবর সিলেটের সংবাদ