admin
প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬
বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পত্নী তাহসিনা রুশদীর লুনার উন্নয়ন প্রকল্পের আওতায় গনাইঘর গ্রামের মসজিদের সামনের কালভার্ট হতে ২৫০ ফুট রাস্তার সিসি ঢালাই কাজ সম্পন্ন হয়েছে।
ঢালাই কাজের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও এমপি তাহসিনা রুশদীর লুনার একান্ত সচিব মোঃ ময়নুল হক,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মুনায়েম খান,ওলহ্যাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন,ইউনিয়ন বিএনপির সহসভাপতি মিশিরুল ইসলাম মিশির,খাজাঞ্চি ইউনিয়ন যুবদলের সভাপতি সাইদুর রহমান সৈয়দ,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফুলমালা বেগম,বিশিষ্ট মুরব্বি তারুজ আলী,বিএনপি নেতা মাসুক মিয়া,সিরাজুল ইসলাম,তরুন সমাজসেবক মৌরস আলী প্রমুখ।
এমপি তাহসিনা রুশদীর লুনা’র একান্ত সচিব ময়নুল হক বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে অবহেলিত সব রাস্তাঘাটের উন্নয়ন করা হবে।
রাস্তার কাজে খুশি হয়ে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গ্রামবাসী বলেন, এমপি তাহসিনা রুশদীর লুনা’র আন্তরিক প্রচেষ্টায় ব্যাপক উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে এবং হচ্ছে। এই সিসি ঢালাইয়ের ফলে শুধু যোগাযোগ ব্যবস্থারই উন্নতি হয়নি বরং স্থানীয় জনগনের যাতায়াতে এটি বড় ভূমিকা রাখবে।পুরো রাস্তাটি কাজের জন্য আমরা এমপি মহোদয়ের নিটক আবেদন করছি।
স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক
ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক
প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের
ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,
করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে
স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনির্বাচিত চেয়ারম্যান এবং আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস