admin

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

ইকবাল বাহার, কানাইঘাট:

কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে কানাইঘাট উপজেলায় সরকারি কারিগরি স্কুল এন্ড কলেজ (টিএসসি) এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের দাবি জানানো হয়। এছাড়া চলতি মাসের শুরুতে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্য দাবির পাশাপাশি কারিগরি প্রতিষ্ঠান স্থাপনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এমপি মহোদয়ের প্রচেষ্টা এবং সচেতন মহলের দাবির পরিপ্রেক্ষিতে টিটিসি স্থাপনের বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে।

জানা যায়, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান জাতীয় সংসদে এক তারকা চিহ্নিত প্রশ্নের মাধ্যমে জানতে চান, তাঁর নির্বাচনী এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলার কোনো পরিকল্পনা রয়েছে কিনা এবং থাকলে তা কবে নাগাদ বাস্তবায়ন হবে।

এর জবাবে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী জানান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর অধীনে বর্তমানে “৫০টি উপজেলায় ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন” শীর্ষক একটি প্রকল্প চলমান রয়েছে। তবে এই প্রকল্পের আওতায় কানাইঘাট কিংবা জকিগঞ্জ বর্তমানে অন্তর্ভুক্ত নয়। তা সত্ত্বেও তিনি আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে জেলার অন্যান্য উপজেলাতেও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণ করা সম্ভব হবে। ফলে সংশ্লিষ্ট মহলের মতে, প্রচেষ্টা অব্যাহত থাকলে কানাইঘাট ও জকিগঞ্জে শিগগিরই টিটিসি স্থাপনের সম্ভাবনা তৈরি হবে।

কানাইঘাট ও জকিগঞ্জের তরুণ সমাজকে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে এই অঞ্চলে কারিগরি শিক্ষার প্রসার সময়ের দাবি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, গত মাসে কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত সেমিনার শেষে একটি পূর্ণাঙ্গ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও টিটিসি স্থাপনের দাবি সংবলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সিলেট-৫ আসনের সংসদ সদস্যের কাছে প্রদান করা হয়।

তবে সংশ্লিষ্ট মহলের দাবি, কেবল টিটিসি নয়, কানাইঘাটে একটি সরকারি কারিগরি স্কুল এন্ড কলেজও প্রতিষ্ঠা করা প্রয়োজন। তাদের মতে, প্রবাসী অধ্যুষিত এবং বিপুল তরুণ জনগোষ্ঠী সমৃদ্ধ এই উপজেলায় স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কেন্দ্রের পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক কারিগরি শিক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ সরকারি কারিগরি স্কুল এন্ড কলেজ স্থাপন অত্যন্ত জরুরি। এর মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায় থেকেই কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ-বিদেশে কর্মসংস্থানের বিস্তৃত সুযোগ লাভ করতে পারবে।

এই ব্যাপারে কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এহসানুল হক জসীম বলেন, এই দাবিকে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের পক্ষ থেকে জোরালো প্রচেষ্টা অব্যাহত রাখা প্রয়োজন। একই সঙ্গে সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের স্বার্থে সরকার দ্রুত কানাইঘাট ও জকিগঞ্জে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবে— এমন প্রত্যাশা করেন তিনি।


সর্বশেষ সংবাদ

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে

আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান ‘সিলেটের পরিকল্পিত উন্নয়ন

আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান ‘সিলেটের পরিকল্পিত উন্নয়ন

স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনির্বাচিত চেয়ারম্যান এবং আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস