admin
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬
স্টাফ রিপোর্টার:
৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সফরকালে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং সামাজিক সহায়তা কর্মসূচিতে অংশ নেবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক দপ্তর আদেশে এ সফরসূচি জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, আজ বুধবার দুপুর তিনটার দিকে ঢাকা থেকে বিমানযোগে সিলেটে এসে পৌঁছাবেন তিনি। এদিন বিকেলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য স্থাপিত বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ উদ্যোগগুলো পরিদর্শন করবেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সভায় অংশ নেবেন।
পরদিন বৃহস্পতিবার সকালে সিলেট আদালতে বিচারাধীন একটি মামলায় হাজিরা দিবেন। পরে বিকেলে সিলেট সদর উপজেলায় মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
তৃতীয় দিন শুক্রবার দিনব্যাপী জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন মন্ত্রী। এর মধ্যে রয়েছে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ, স্বেচ্ছাধীন তহবিলের অর্থ বিতরণ এবং দুর্যোগ পরিস্থিতিতে মোবাইল টয়লেট ও সেলাই মেশিন বিতরণ। এছাড়া জাফলংয়ে একটি ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন, ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মানবিক সহায়তা বিতরণ, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি মেশিন প্রদান এবং বড়ছড়া এলাকায় একটি এইচবিবি রাস্তার উদ্বোধন করবেন তিনি।
সফরের শেষ দিন শনিবার শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর সিলেট আগমণ উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন আরিফুল হক চৌধুরী। পরে রাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে।
স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক
ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক
প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের
ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,
করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে
স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনির্বাচিত চেয়ারম্যান এবং আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস