admin

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৬

গোয়াইনঘাটকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত করতে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সভা।

গোয়াইনঘাটকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত করতে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সভা।

এ কে আজাদ গোয়াইনঘাট।

সিলেটের গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহ, স্কুল থেকে ঝরে পড়া ও শিশুশ্রম মুক্ত করার লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন।

রবিবার (১৫ মার্চ) গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে এবং ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রাম ম্যানেজার শেলী তেরেজা কস্তা ও প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়ার যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির প্রোগ্রাম অফিসার মো. শহিদুল ইসলাম, শিশু সুরক্ষা অফিসার এনথনি রংধি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ।

সভায় জানানো হয়, গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহমুক্ত, স্কুল থেকে ঝরে পড়া প্রতিরোধ এবং শিশুশ্রমমুক্ত করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে World Vision। একই সঙ্গে প্লাস্টিক ব্যবহার কমানো, ক্ষুধামুক্ত সমাজ গঠন, শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নসহ মোট ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা ও কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।

আলোচনায় আরও জানানো হয়, ওয়ার্ল্ড ভিশন
একটি আন্তর্জাতিক মানবিক ও উন্নয়ন সংস্থা, যা বিশ্বের প্রায় ১০০টিরও বেশি দেশে শিশুদের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি, নিরাপত্তা এবং দুর্যোগ মোকাবিলায় কাজ করছে। বাংলাদেশেও দীর্ঘদিন ধরে তারা শিশু অধিকার রক্ষা, দারিদ্র্য হ্রাস এবং টেকসই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।

ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট উপজেলায় এর আগে ১৩টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করলেও এখন থেকে পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নেই তাদের কর্মসূচি সম্প্রসারণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সহযোগিতায় খুব শিগগিরই গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম, স্কুল থেকে ঝরে পড়া, ক্ষুধা ও প্লাস্টিক ব্যবহারমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করার লক্ষ্য নিয়ে কাজ করছে সংস্থাটি।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা এ ধরনের সামাজিক উদ্যোগকে সফল করতে গণমাধ্যমের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সিলেট

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে