admin
প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২৬
ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ বরণ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় আগামী ১৪ এপ্রিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রহিছ উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিন, উপজেলা যুব উন্নয়ন অফিসের হিসাবরক্ষক কমলেশ সানা, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজয় কৃষ্ণ পাল ও শিক্ষক হেলালুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম, সুর নিকেতন একাডেমির সভাপতি অতীন্দ্র দেবনাথ টুটুল, সংস্কৃতি কর্মী অজিত কুমার দাস, মুকুল কান্তি দে প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাঙালির চিরন্তন উৎসব পহেলা বৈশাখ। এই উৎসবকে আনন্দমুখর ও সুশৃঙ্খলভাবে উদ্যাপন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সিলেট
স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক
ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক
প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের
ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,
করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে