admin

প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬

জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়ন ও স্বপ্নপূরণে উবায়দুল্লাহ ফারুকের বিকল্প নেই

জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়ন ও স্বপ্নপূরণে উবায়দুল্লাহ ফারুকের বিকল্প নেই

স্টাফ রিপোর্টার:

সিলেট-৫ আসনে নির্বাচনি হাওয়া এখন তুঙ্গে। সীমান্তঘেঁষা জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার অলিতে-গলিতে এখন একটাই আলোচনা—কে হচ্ছেন আগামীর কাণ্ডারি? দীর্ঘদিনের অবহেলিত এই জনপদে উন্নয়নের নতুন স্বপ্ন দেখাচ্ছেন ওবায়দুল্লাহ ফারুক। স্থানীয়দের মতে, তাঁর রাজনৈতিক দূরদর্শিতা ও মাটির মানুষের সাথে সম্পৃক্ততা এবার ভোটের সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে। গতকাল শনিবার নির্বাচনী জনসভায় বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়ন ও স্বপ্নপূরণে উবায়দুল্লাহ ফারুকের বিকল্প নেই। জকিগঞ্জ ও কানাইঘাটের মানুষের দীর্ঘদিনের প্রধান সমস্যা যোগাযোগ ব্যবস্থা এবং নদী ভাঙন। সুরমা-কুশিয়ারার ভাঙন রোধে স্থায়ী সমাধান এখন সময়ের দাবি। তিনি নির্বাচিত হলে এই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেবেন।

এসময় সিলেট-৫ আসনে জমিয়ত-বিএনপি জোটের সংসদ সদস্য প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, আমি এমপি নির্বাচিত হলে জকিগঞ্জ-কানাইঘাটের জনপদ হবে উন্নয়ন ইতিহাসের সাক্ষী। গতকাল শনিবার সন্ধ্যায় জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে খেজুরগাছ মার্কার নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

জকিগঞ্জ-কানাইঘাটের দীর্ঘদিনের অবহেলিত বাস্তবতা বদলে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, উন্নয়নের দিক থেকে এই জনপদ যে পরিমাণ বঞ্চনা ও অবহেলার শিকার হয়েছে, তা আর চলতে দেওয়া যায় না। পরিকল্পিত উদ্যোগ, সৎ নেতৃত্ব ও জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকলে এই পিছিয়ে পড়া এলাকাকেও সামনে আনা সম্ভব।

তিনি আরও বলেন, আমাকে যদি জনগণ নির্বাচিত করেন, তাহলে আগামী পাঁচ বছরে জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়ন ঘাটতি পূরণে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের মতো মৌলিক খাতগুলোকে অগ্রাধিকার দিয়ে একটি টেকসই ও মর্যাদাপূর্ণ জনপদ গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য। জনসভায় উপস্থিত সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে উবায়দুল্লাহ ফারুক বলেন, এই এলাকার পরিবর্তন একক কারও পক্ষে সম্ভব নয়; জনগণের ঐক্য ও সচেতন অংশগ্রহণই পারে জকিগঞ্জ–কানাইঘাটকে নতুন পথে এগিয়ে নিতে। জনসভায় বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকসহ বিএনপি, জমিয়তের কেন্দ্রীয়, জেলা ও উপজেলার বিভিন্নস্থরের দায়ীত্বশীল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত: আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত: আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে

জৈন্তাপুরে যুবদল নেতা ‘ব্রয়লার সেলিম’র বিরুদ্ধে মাদক সেবন ও প্রভাব বিস্তারের অভিযোগ

জৈন্তাপুরে যুবদল নেতা ‘ব্রয়লার সেলিম’র বিরুদ্ধে মাদক সেবন ও প্রভাব বিস্তারের অভিযোগ

সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলায় যুবদল নেতা হিসেবে পরিচিত ‘ব্রয়লার সেলিম’-এর বিরুদ্ধে মাদক সেবন এবং এলাকায়

ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান বহিষ্কার

ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান বহিষ্কার

স্টাফ রিপোর্টার: ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মো. জিসান আহম্মেদ প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার

কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী ক্স জানাজায় জনতার ঢল

কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী ক্স জানাজায় জনতার ঢল

ইকবাল বাহার, কানাইঘাট: সিলেটের অন্যতম বর্ষীয়ান রাজনীতিবিদ, জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক এমপি, প্রখ্যাত আলেমে দ্বীন

গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকিকে হত্যার অভিযোগ: বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকিকে হত্যার অভিযোগ: বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে স্বামীর বাড়িতে গৃহবধূ ঝুমকি রাণী দেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে

জগন্নাথপুওে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালা ও মতবিনিময় সভা

জগন্নাথপুওে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালা ও মতবিনিময় সভা

মো.আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার

ঋণ করে সৌদি গিয়েছিলেন সাইফুল, দুর্ঘটনায় পা ভেঙে এখন দেশে ফেরার অপেক্ষায়

ঋণ করে সৌদি গিয়েছিলেন সাইফুল, দুর্ঘটনায় পা ভেঙে এখন দেশে ফেরার অপেক্ষায়

জকিগঞ্জ প্রতিনিধি: পরিবারের অভাব দূর করতে এক বছর আগে ঋণ করে সৌদি আরব গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের

জকিগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

জকিগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি বাড়ির বারান্দা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫২