admin
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, মে ১৮, ২০২৬
সিলেটের সংবাদ ডেস্ক:
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে সিলেট আর্ট এন্ড অটিস্টিক বিদ্যালয়ের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। সমাজকে পূর্ণাঙ্গ রূপ দিতে হলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কোনোভাবেই পেছনে ফেলে রাখা যাবে না। তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) ও সিলেট আর্ট এন্ড অটিস্টিক বিদ্যালয় যেভাবে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করছে, তা সর্বমহলে অনুকরণীয়। এই ধরনের মহতী উদ্যোগের মাধ্যমেই অবহেলিত শিশুরা সমাজের মূল স্রোতে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে।
সোমবার (১৮ মে) দুপুরে জিন্দাবাজারস্থ কার্যালয়ে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর উদ্যোগে সফল সংগঠন হিসেবে জাতীয় পুরস্কার অর্জন করায় ‘সিলেট আর্ট এন্ড অটিস্টিক বিদ্যালয়’কে দেওয়া সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর পক্ষ থেকে জাতীয় পুরস্কার বিজয়ী সিলেট আর্ট এন্ড অটিস্টিক বিদ্যালয়কে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি সিসিক প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সিসিক প্রশাসক আরও বলেন, “সিলেট সিটি কর্পোরেশন প্রতিবন্ধী মানুষের কল্যাণে সবসময় পাশে আছে এবং এই মানবিক অগ্রযাত্রায় আগামীতেও থাকবে। সফল সংগঠন হিসেবে সিলেট আর্ট এন্ড অটিস্টিক বিদ্যালয়ের জাতীয় পুরস্কার প্রাপ্তি পুরো সিলেটের জন্য এক বিরাট গৌরব ও আনন্দের বিষয়।” এ সময় তিনি এই প্রতিষ্ঠানের মতো অন্যান্য সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানকেও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানান।
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের (জিডিএফ) উপদেষ্টা ও বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে এবং সংগঠনের মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল হক, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির, এনজিও ফেডারেশন সিলেটের সভাপতি বেলাল আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক শামছুল বাছিত শেরো, সিলেট আর্ট এন্ড অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি হেরন্ড রশিদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক আমিন উদ্দিন আহমদ।
জিডিএফ-এর নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মাহমুদুল হক জাবেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট আব্দুল কাদের, রাগীব-রাবেয়া প্রতিবন্ধী ইন্সটিটিউটের প্রধান শিক্ষিকা হেপী রানী দে, দৈনিক ঢাকার ডাক-এর সিলেট ব্যুরো চিফ ও অনলাইন নিউজ পোর্টাল সিলেট বুলেটিনের প্রধান সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, তালুকদার ফাউন্ডেশনের সভাপতি রফিক উদ্দিন, আপাসান ইন্টারন্যাশনালের সমন্বয়কারী স্বর্ণময়ী, সাউথ এশিয়া বেতার শ্রোতা ক্লাবের সভাপতি দিদার ইকবাল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট আর্ট এন্ড অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব ইসমাঈল গনি হিমন, জিডিএফ-এর সভাপতি প্রমেশ দত্ত, জিডিএফ ডিকেএফ দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ের কোষাধ্যক্ষ দিদার আহমদ, জিডিএফ সদস্য, নারী উদ্যোক্তা ও প্রশিক্ষক সাবিলা কান্তা, নির্বাহী সদস্য ও সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, সদস্য ববি বেগম ও শিলন বেগম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক পার্থ সারথি দত্ত ও মলয় রায়, শিক্ষিকা সরুপা বেগম, ধর্মীয় শিক্ষক মাওলানা আনিস, ব্রেইল শিক্ষক সমির রঞ্জন বিশ্বাস, হিসাব রক্ষক মো. শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুইটি; বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি, খাদিজাতুল কোবরা শিফা, রাদিয়া জান্নাত তালুকদার, আফসানা আক্তার মুন্নী, জুঁই রানী দাস, তুফায়েল আহমদ সুয়েব, ফাইজান আহমদ হাফিজ, তাসকিয়া জান্নাত ইশা এবং অভিভাবকদের পক্ষে রোকেয়া বেগম ও সীমা বেগম প্রমুখ।
নোমান আহমেদ: সিলেটের কোম্পানীগঞ্জে পরিবহণ ধর্মঘট স্থগিত করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর হস্তক্ষেপ ও আশ্বাসের প্রেক্ষিতে
এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের নিয়াগুল এলাকায় দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ও পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রসংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এবং সিলেট জেলা বারের সিনিয়র সদস্য অ্যাডভোকেট আলতাফ হোসেন আর
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক র্যালি অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার সকালে র্যালিটি হাসপাতাল প্রাঙ্গন থেকে বের
ওসমানীনগরে ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে’ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মানবাধিকার বিষয়ক কমিটির
সিলেটের সংবাদ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ১৬ দিনের ছুটি শেষে আজ রবিবার থেকে খুলছে সিলেটসহ সারা দেশের সব
স্টাফ রিপোর্টার: তিন দিনের সরকারি সফরে আজ রবিবার রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশে ঢাকা ছাড়ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর
স্টাফ রিপোর্টার: মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান। বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের সম্মানিত শ্বশুর। সিলেটের এক কিংবদন্তি। মেয়ে ডা.