admin

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৬

‘জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে আরেকটি বিপ্লব হবে’

‘জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে আরেকটি বিপ্লব হবে’

জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করা হলে বাংলাদেশে প্রয়োজনে আরেকটি ‘জুলাই বিপ্লব’ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোছাইন জুয়েল। তিনি বলেন, “জনগণের ম্যান্ডেট থাকার পরও জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। রাজপথ আবার উত্তপ্ত হবে, বাবা আবার ছেলেহারা হবে, তবুও ইনশাআল্লাহ জুলাই সনদ আদায় করা হবে।”

গতকাল রবিবার বিকেলে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে সিলেট মহানগর ছাত্রশিবির এই কর্মসূচির আয়োজন করে। মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে জিন্দাবাজার অতিক্রম করে চৌহাট্টায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে তানজির হোছাইন জুয়েল বলেন, “অন্তর্বর্তীকালীন সময়ে ৩০টি রাজনৈতিক দলের আলোচনার ভিত্তিতে জুলাই সনদ তৈরি হয়েছিল। নির্বাচনে ৬৯ শতাংশ মানুষ এই সনদের পক্ষে অর্থাৎ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু সরকার গঠনের পর তারা আজ জুলাইকে বাদ দিতে চাচ্ছে। শহীদদের সম্মান জানিয়ে দ্রুত এই সনদ বাস্তবায়ন করুন, অন্যথায় এ দেশের মানুষ আপনাদের প্রত্যেকটি স্বপ্নকে দুঃস্বপ্নে রূপান্তর করবে।” তিনি আরও সতর্ক করে বলেন, গাদ্দারি অব্যাহত থাকলে হাসিনাকে যেভাবে বিদায় করা হয়েছে, বর্তমান সরকারকেও একইভাবে বিতাড়িত করা হবে।

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু বলেন, “বর্তমান সরকার নির্বাচনের আগে গণভোটে ‘হ্যাঁ’ বলতে বললেও এখন জনগণের সাথে মুনাফেকি করছে। তারা পদে পদে সংবিধানের দোহাই দিচ্ছে। কিন্তু সংবিধান মেনে জুলাই বিপ্লব হয়নি, সংবিধান মেনে দুই হাজার মানুষ শহীদ হয়নি। ছাত্র-জনতা যখন রাজপথে গুলি খাচ্ছিল, তখন আপনারা গেস্ট হাউজে বসে ভিডিও দেখছিলেন। ফ্যাসিস্ট হাসিনার পরিণতি থেকে শিক্ষা নিয়ে জনগণের রায় মেনে রাষ্ট্র পরিচালনা করুন।”

সিলেট মহানগর সেক্রেটারি আবু তাহের মু. ফাহিমের সঞ্চালনায় মিছিলে আরও উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পশ্চিম সভাপতি আবু জুবায়ের, মৌলভীবাজার শহর সভাপতি কাজী দাইয়ান আহমদসহ মহানগরীর বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত: আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত: আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে

জৈন্তাপুরে যুবদল নেতা ‘ব্রয়লার সেলিম’র বিরুদ্ধে মাদক সেবন ও প্রভাব বিস্তারের অভিযোগ

জৈন্তাপুরে যুবদল নেতা ‘ব্রয়লার সেলিম’র বিরুদ্ধে মাদক সেবন ও প্রভাব বিস্তারের অভিযোগ

সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলায় যুবদল নেতা হিসেবে পরিচিত ‘ব্রয়লার সেলিম’-এর বিরুদ্ধে মাদক সেবন এবং এলাকায়

ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান বহিষ্কার

ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান বহিষ্কার

স্টাফ রিপোর্টার: ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মো. জিসান আহম্মেদ প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার

কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী ক্স জানাজায় জনতার ঢল

কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী ক্স জানাজায় জনতার ঢল

ইকবাল বাহার, কানাইঘাট: সিলেটের অন্যতম বর্ষীয়ান রাজনীতিবিদ, জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক এমপি, প্রখ্যাত আলেমে দ্বীন

গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকিকে হত্যার অভিযোগ: বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকিকে হত্যার অভিযোগ: বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে স্বামীর বাড়িতে গৃহবধূ ঝুমকি রাণী দেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে

জগন্নাথপুওে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালা ও মতবিনিময় সভা

জগন্নাথপুওে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালা ও মতবিনিময় সভা

মো.আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার

ঋণ করে সৌদি গিয়েছিলেন সাইফুল, দুর্ঘটনায় পা ভেঙে এখন দেশে ফেরার অপেক্ষায়

ঋণ করে সৌদি গিয়েছিলেন সাইফুল, দুর্ঘটনায় পা ভেঙে এখন দেশে ফেরার অপেক্ষায়

জকিগঞ্জ প্রতিনিধি: পরিবারের অভাব দূর করতে এক বছর আগে ঋণ করে সৌদি আরব গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের

জকিগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

জকিগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি বাড়ির বারান্দা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫২