admin

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৬

জোকোভিচকে হারিয়ে আলকারাসের ইতিহাস

জোকোভিচকে হারিয়ে আলকারাসের ইতিহাস

ক্রীড়া ডেস্ক:

কথা রাখলেন কার্লোস আলকারাস। মেলবোর্ন পার্কে পা রাখার পর পরই ঘোষণা দিয়েছিলেন—অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্লামটা এবারই পূরণ করতে চান তিনি। সে চাওয়ার সঙ্গে সঙ্গতি রেখেই খেলে গেলেন অস্ট্রেলিয়ান ওপেন। আজ পুরুষ এককের ফাইনালেও পরাভূত করলেন ‘মেলবোর্ন পার্কের রাজা’, রেকর্ড ১০টি অস্ট্রেলিয়ান ওপেন জয়ী নোভাক জোকোভিচকে। ফাইনালে আলকারাসের জয় ২-৬,৬-২, ৬-৩, ৭-৫ গেমে।

এই জয়ে একটা ইতিহাসও গড়লেন আলকারাস। ছেলেদের টেনিসে সবর্কনিষ্ঠ প্রতিযোগী হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্লামও পূর্ণ করলেন তিনি।

পেশাদার সার্কিটে পা রাখার পর ধুমকেতুর গতিতে উঠে আসা আলকারাসের। মাত্র ১৯ বছর বয়সেই ইতিহাসের সর্বকনিষ্ঠ টেনিস খেলোয়াড় হিসেবে র‍্যাঙ্কিং শীর্ষে উঠে আসা তাঁর। এরই মধ্যে দুবার করে জিতে ফেলেছেন ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু একটিবারও জেতা হয়নি অস্ট্রেলিয়ান ওপেন। জোকোভিচকে হারিয়ে স্প্যানিশ কার্লোস আলকারাস সেই অপূর্ণতা দূর করলেন কাল; মাত্র ২২ বছর ২৭২ দিন বয়সেই ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ড গড়লেন।

তাঁর আগে সবচেয়ে কম বয়সে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছিল আলকারাসেরই আশৈশব আদর্শ রাফায়েলন নাদালের। উন্মুক্ত যুগের টেনিসে যিনি, ২০১০ সালে ২৪ বছর ১০১ দিন বয়সে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি গড়েছিলেন। আজ ফাইনালের গ্যালারিতে উপস্থিত ছিলেন নাদাল। তাঁর সমানেই তাঁর রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন আলকারাস।

আজ ফাইনালে শুরুর সেটে অবশ্য হেরে গিয়েছিলেন। তবে পরের দুটি সেট জিতে উল্টো চাপ সৃষ্টি করেন জোকোভিচের ওপর। সেই চাপ ধরে রেখেই শেষ সেটে ম্যাচ গড়ানোর আগেই জয় নিশ্চিত করেন আলকারাস। অস্ট্রেলিয়ান ওপেনের নতুন চ্যাম্পিয়ন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ড্রেজার অভিযান ঘিরে সমন্বয় ও অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ড্রেজার অভিযান ঘিরে সমন্বয় ও অর্থ আদায়ের অভিযোগ

প্রশাসনিক অনুমতি ও তথ্য আদান-প্রদান নিয়ে প্রশ্ন, অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইজারাবহির্ভূত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে

বিএনপি নেতা ও চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

বিএনপি নেতা ও চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

সিলেট নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন ফাত্তাহ এবং তাঁর চাচাতো ভাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক

ওসমানীনগরে ওয়াশব্লক প্রকল্পের তালিকা নিয়ে প্রশ্ন, একাধিক স্থাপনার নাম নেই বলে অভিযোগ

ওসমানীনগরে ওয়াশব্লক প্রকল্পের তালিকা নিয়ে প্রশ্ন, একাধিক স্থাপনার নাম নেই বলে অভিযোগ

ওসমানীনগর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত ওয়াশব্লক প্রকল্পসমূহের তালিকা, নির্মাণমান এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হয়রানি ও সার কারখানায় অ্যামোনিয়া দুর্নীতির অভিযোগ: ফেঞ্চুগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েমকারী ‘ডেবিল’ ময়নুল এখনো ধরাছোঁয়ার বাইরে

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হয়রানি ও সার কারখানায় অ্যামোনিয়া দুর্নীতির অভিযোগ: ফেঞ্চুগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েমকারী ‘ডেবিল’ ময়নুল এখনো ধরাছোঁয়ার বাইরে

সিলেটের ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী ময়নুল ইসলাম ওরফে ‘ডেবিল

জেনেভায় প্রবাসীদের ১৮ দফা দাবির স্বারকলিপি পেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

জেনেভায় প্রবাসীদের ১৮ দফা দাবির স্বারকলিপি পেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের

জকিগঞ্জে সরকারি লবণ বিক্রির অভিযোগ, প্রমাণ মেলেনি অনুসন্ধানে

জকিগঞ্জে সরকারি লবণ বিক্রির অভিযোগ, প্রমাণ মেলেনি অনুসন্ধানে

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকারি বরাদ্দের লবণ বিক্রির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন

সিলেটের জন্য সুসংবাদ বয়ে আনলেন সিলেট-৬ আসনের এমপি এমরান চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের প্রশ্নের জবাবে মিললো সুখবর সিলেটের সংবাদ