admin

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৬

দুই আসনেই জয় পেলেন বিএনপি প্রার্থী

দুই আসনেই জয় পেলেন বিএনপি প্রার্থী

সিলেটের সংবাদ ডেস্ক:

জাতীয় সংসদের বগুড়া-৬ (উপনির্বাচন) ও শেরপুর-৩ আসনের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা ও মাহমুদুল হক রুবেল। গতকাল বৃহস্পতিবার রাতে নিজ নিজ আসনের রিটানিং কর্মকর্তা তাদের বিজয়ী ঘোষণা করেন।

বগুড়া-৬: ঘোষিত ফলাফল অনুযায়ী, বগুড়া-৬ আসনের উপনির্বাচনের মোট ১৫০ কেন্দ্রের ফলাফলে দেখা যায়, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট।

এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই আসনে মোট ভোটের সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। ভোট পড়েছে ১ লাখ ৯১ হাজার ৬৯৬টি। ভোটগ্রহণ শেষে বগুড়ার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ এর পাশাপাশি ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে বগুড়া-৬ আসন তিনি ছেড়ে দেয়ায় সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর-৩: ঘোষিত ফলাফল অনুযায়ী, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে মোট ১২৮টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। এর আগে, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন। ভোট পড়েছে ৫০ দশমিক ৫২ শতাংশ। গত ১২ ফেব্রুয়ারি সারাদেশের সঙ্গে এ আসনেও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়।

শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, সুষ্ঠু ও স্বাভাবিকভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কিছু স্থানে জাল ভোটের ঘটনা ঘটেছে, জড়িতদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত: আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত: আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে

জৈন্তাপুরে যুবদল নেতা ‘ব্রয়লার সেলিম’র বিরুদ্ধে মাদক সেবন ও প্রভাব বিস্তারের অভিযোগ

জৈন্তাপুরে যুবদল নেতা ‘ব্রয়লার সেলিম’র বিরুদ্ধে মাদক সেবন ও প্রভাব বিস্তারের অভিযোগ

সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলায় যুবদল নেতা হিসেবে পরিচিত ‘ব্রয়লার সেলিম’-এর বিরুদ্ধে মাদক সেবন এবং এলাকায়

ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান বহিষ্কার

ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান বহিষ্কার

স্টাফ রিপোর্টার: ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মো. জিসান আহম্মেদ প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার

কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী ক্স জানাজায় জনতার ঢল

কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী ক্স জানাজায় জনতার ঢল

ইকবাল বাহার, কানাইঘাট: সিলেটের অন্যতম বর্ষীয়ান রাজনীতিবিদ, জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক এমপি, প্রখ্যাত আলেমে দ্বীন

গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকিকে হত্যার অভিযোগ: বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকিকে হত্যার অভিযোগ: বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে স্বামীর বাড়িতে গৃহবধূ ঝুমকি রাণী দেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে

জগন্নাথপুওে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালা ও মতবিনিময় সভা

জগন্নাথপুওে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালা ও মতবিনিময় সভা

মো.আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার

ঋণ করে সৌদি গিয়েছিলেন সাইফুল, দুর্ঘটনায় পা ভেঙে এখন দেশে ফেরার অপেক্ষায়

ঋণ করে সৌদি গিয়েছিলেন সাইফুল, দুর্ঘটনায় পা ভেঙে এখন দেশে ফেরার অপেক্ষায়

জকিগঞ্জ প্রতিনিধি: পরিবারের অভাব দূর করতে এক বছর আগে ঋণ করে সৌদি আরব গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের

জকিগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

জকিগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি বাড়ির বারান্দা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫২