admin

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৬

নাতিকে ছাত্রলীগ নেতা সাজিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

নাতিকে ছাত্রলীগ নেতা সাজিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ
  • সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিকার চাইলেন সাবেক মহিলা দল নেত্রী রুনু বেগম

স্টাফ রিপোর্টার:

জায়গা সংক্রান্ত বিরোধের জেরে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিত অপপ্রচার চালিয়ে একটি পরিবারকে সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নগরীর ছড়ারপার এলাকার বাসিন্দা ও ১৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাবেক সভানেত্রী রুনু বেগম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুনু বেগম জানান, স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জায়গা নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের সূত্র ধরে তার নাতি আতাউর রহমান রাহীকে জড়িয়ে ফেসবুকে ধারাবাহিকভাবে মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে।রুনু বেগম অভিযোগ করেন, সম্প্রতি একটি ফেসবুক পেইজে তার নাতি রাহীকে গোয়াইনঘাট সীমান্তের চোরাচালান ও কালিঘাট বাজারের নিয়ন্ত্রক হিসেবে উল্লেখ করা হয়েছে। এমনকি তাকে ১৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দাবি করা হয়। এর প্রতিবাদ জানিয়ে রুনু বেগম বলেন, “২০১৮ সালে ঘোষিত কমিটিতে আরাফাত আহমদ নামে একজন সাধারণ সম্পাদক ছিলেন। আমার কলেজপড়ুয়া নাতি কখনো ছাত্রলীগের কোনো কমিটিতে ছিল না। একজন শিক্ষার্থী কীভাবে বাজার নিয়ন্ত্রণ করবে?”

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রায় দুই বছর আগে জায়গাজমি সংক্রান্ত বিরোধের জেরে তার নাতি রাহীকে কুপিয়ে আহত করা হয়েছিল, যা বর্তমানে আদালতে বিচারাধীন। এছাড়া সম্প্রতি একটি বিস্ফোরক মামলায় রাহীকে গ্রেফতার করা হলেও মামলার বাদী আব্দুস সালাম টিপু আদালতে লিখিত দিয়েছেন যে, রাহীর বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। পরবর্তীতে আদালত তাকে জামিন দেন। অথচ সামাজিক মাধ্যমে তাকে অপরাধী হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে।

নিজে সাবেক কাউন্সিলর প্রার্থী ও রাজনীতির সাথে জড়িত উল্লেখ করে রুনু বেগম বলেন, তার দুই ছেলে রুমেল আহমদ ও রুহেল আহমদ মানসিকভাবে অসুস্থ। অনেক কষ্টে তিনি পরিবার নিয়ে জীবনযাপন করছেন। এই অবস্থায় একটি প্রভাবশালী মহল মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে তাকে ও তার সন্তানদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে।

সংবাদ সম্মেলনে তিনি অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সিলেট

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে