admin
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৬
সিলেটের সংবাদ ডেস্ক:
রাজধানীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে আলাদা ‘নারী বাস সার্ভিস’ চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম প্রধানমন্ত্রীর সঙ্গে এক সাক্ষাৎকালে এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি জানিয়ে বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন।
এ সময় প্রধানমন্ত্রী দেশের সার্বিক সড়ক পরিবহন ব্যবস্থার বর্তমান অবস্থার খোঁজখবর নেন। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে তিনি মন্ত্রীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী রাজধানীতে নারীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ গুরুত্বারোপ করেছেন। তিনি মন্ত্রীকে দ্রুত সময়ের মধ্যে রাজধানীতে ‘নারী বাস সার্ভিস’ চালু করার জন্য নির্দেশ দিয়েছেন। এদিন শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার কাজ নিয়েও নির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান।
আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন যেন আসন্ন রমজানের ঈদের আগেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের কাজ শেষ করা হয়। এদিকে, রাজধানীর গণপরিবহনব্যবস্থায় দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনতে ১৮০ দিনের একটি কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ শামসুল হক। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে
সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলায় যুবদল নেতা হিসেবে পরিচিত ‘ব্রয়লার সেলিম’-এর বিরুদ্ধে মাদক সেবন এবং এলাকায়
স্টাফ রিপোর্টার: ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মো. জিসান আহম্মেদ প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার
ইকবাল বাহার, কানাইঘাট: সিলেটের অন্যতম বর্ষীয়ান রাজনীতিবিদ, জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক এমপি, প্রখ্যাত আলেমে দ্বীন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে স্বামীর বাড়িতে গৃহবধূ ঝুমকি রাণী দেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে
মো.আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার
জকিগঞ্জ প্রতিনিধি: পরিবারের অভাব দূর করতে এক বছর আগে ঋণ করে সৌদি আরব গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি বাড়ির বারান্দা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫২