admin
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেটের বেসরকারি পার্কভিউ মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে এক শিক্ষার্থী ভর্তিতে ভয়াবহ জালিয়াতির অভিযোগ উঠেছে। ২০২১-২২ শিক্ষাবর্ষে দরিদ্র ও অনগ্রসর কোটায় তথ্য গোপন করে মো. তারিফ হোসেন নামের এক শিক্ষার্থীকে ভর্তির ঘটনায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় তদন্তের নির্দেশ দিয়েছে।
অভিযোগে বলা হয়েছে, শিক্ষার্থী তারিফ হোসেনের (রোল: ৩৮০৫৭১৫) ভর্তি পরীক্ষার মেধা তালিকায় অবস্থান ছিল ৪৮ হাজার ২৩৪। তার টেস্ট স্কোর ৫৪ এবং মেরিট স্কোর ছিল ২৪৯। সাধারণ মেধা তালিকায় ভর্তির সুযোগ না থাকায় তিনি ‘দরিদ্র ও অনগ্রসর’ কোটার আশ্রয় নেন, যেখানে তার আদতে কোনো যোগ্যতা ছিল না।
সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, এই জালিয়াতিতে সহযোগিতা করেছেন কলেজেরই একজন মেডিকেল টেকনোলজিস্ট মো. শহিদুল ইসলাম। অভিযোগ রয়েছে, ভর্তির সুযোগ করে দেওয়ার বিনিময়ে ওই টেকনোলজিস্টের অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে তারিফ হোসেনকে বিয়ে করতে বাধ্য করা হয়েছে।
ভর্তির সুযোগ বঞ্চিত কয়েকজন শিক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ‘চিকিৎসা শিক্ষা-১’ শাখা থেকে গত ২৭ জানুয়ারি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে:
“দরিদ্র ও মেধাবী অসচ্ছল কোটায় ভর্তির যোগ্যতা না থাকা সত্ত্বেও তথ্য গোপন ও জালিয়াতির মাধ্যমে মো. তারিফ হোসেন ভর্তি হয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় তথ্যসহ বিস্তারিত প্রতিবেদন দ্রুত জমা দিতে হবে।”
এ বিষয়ে পার্কভিউ মেডিকেল কলেজের বর্তমান অধ্যক্ষ ডা. শাহাবুদ্দিন জানান, বিষয়টি তার জানা নেই, তবে তিনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। অন্যদিকে তৎকালীন অধ্যক্ষ অধ্যাপক দিলীপ কুমার ভৌমিক জানান, সাধারণত কাগজপত্র যাচাই করেই ভর্তি নেওয়া হয়, তবে এই নির্দিষ্ট বিষয়টি তার এই মুহূর্তে মনে নেই।
অভিযুক্ত শিক্ষার্থী তারিফ হোসেনের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তদন্ত কমিটি গঠন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে
সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলায় যুবদল নেতা হিসেবে পরিচিত ‘ব্রয়লার সেলিম’-এর বিরুদ্ধে মাদক সেবন এবং এলাকায়
স্টাফ রিপোর্টার: ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মো. জিসান আহম্মেদ প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার
ইকবাল বাহার, কানাইঘাট: সিলেটের অন্যতম বর্ষীয়ান রাজনীতিবিদ, জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক এমপি, প্রখ্যাত আলেমে দ্বীন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে স্বামীর বাড়িতে গৃহবধূ ঝুমকি রাণী দেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে
মো.আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার
জকিগঞ্জ প্রতিনিধি: পরিবারের অভাব দূর করতে এক বছর আগে ঋণ করে সৌদি আরব গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি বাড়ির বারান্দা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫২