admin

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

যারা ভোট দিয়েছেন, যারা দেননি সবার জন্যই কাজ করবো: এম নাসের রহমান

যারা ভোট দিয়েছেন, যারা দেননি সবার জন্যই কাজ করবো: এম নাসের রহমান

মৌলভীবাজার প্রতিনিধি:

শপথ গ্রহণ শেষে মৌলভীবাজারে এসে বর্ণাঢ্য সংবর্ধনায় সিক্ত হলেন মৌলভীবাজার-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান। গতকাল মঙ্গলবার ঢাকা থেকে সিলেট আঞ্চলিক মহাসড়ক হয়ে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর বাজারে পৌঁছালে জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

শহর প্রদক্ষিণ শেষে এম নাসের রহমান তার নিজ বাড়ি বাহারমর্দানে গিয়ে প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচনের আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো পাইলট প্রজেক্টের মাধ্যমে বাস্তবায়ন শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচি ইতিমধ্যে সারাদেশে শুরু হয়েছে। মৌলভীবাজারেও দ্রুত এসব কাজ শুরু হবে।”

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গ্রামীণ অবকাঠামো, রাস্তা-ঘাট ও ব্রিজ সংস্কারের পাশাপাশি সুপেয় পানির জন্য ডিপ টিউবওয়েল স্থাপনে গুরুত্ব দেওয়া হবে। এম নাসের রহমান বলেন, আমাকে যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি ইনশাআল্লাহ সবার জন্যই আমি সমানভাবে কাজ করবো। এছাড়া তিনি মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী ভাতা প্রদানের কার্যক্রম শুরু হওয়ার বিষয়টিও নিশ্চিত করেন।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সিনিয়র সদস্য আলহাজ্ব মো. আব্দুল মুকিতসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের অসংখ্য কর্মী উপস্থিত ছিলেন। গিয়াসনগর থেকে বাহারমর্দান পর্যন্ত রাস্তার দুপাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ তাকে অভিনন্দন জানান।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ড্রেজার অভিযান ঘিরে সমন্বয় ও অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ড্রেজার অভিযান ঘিরে সমন্বয় ও অর্থ আদায়ের অভিযোগ

প্রশাসনিক অনুমতি ও তথ্য আদান-প্রদান নিয়ে প্রশ্ন, অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইজারাবহির্ভূত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে

বিএনপি নেতা ও চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

বিএনপি নেতা ও চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

সিলেট নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন ফাত্তাহ এবং তাঁর চাচাতো ভাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক

ওসমানীনগরে ওয়াশব্লক প্রকল্পের তালিকা নিয়ে প্রশ্ন, একাধিক স্থাপনার নাম নেই বলে অভিযোগ

ওসমানীনগরে ওয়াশব্লক প্রকল্পের তালিকা নিয়ে প্রশ্ন, একাধিক স্থাপনার নাম নেই বলে অভিযোগ

ওসমানীনগর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত ওয়াশব্লক প্রকল্পসমূহের তালিকা, নির্মাণমান এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হয়রানি ও সার কারখানায় অ্যামোনিয়া দুর্নীতির অভিযোগ: ফেঞ্চুগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েমকারী ‘ডেবিল’ ময়নুল এখনো ধরাছোঁয়ার বাইরে

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হয়রানি ও সার কারখানায় অ্যামোনিয়া দুর্নীতির অভিযোগ: ফেঞ্চুগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েমকারী ‘ডেবিল’ ময়নুল এখনো ধরাছোঁয়ার বাইরে

সিলেটের ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী ময়নুল ইসলাম ওরফে ‘ডেবিল

জেনেভায় প্রবাসীদের ১৮ দফা দাবির স্বারকলিপি পেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

জেনেভায় প্রবাসীদের ১৮ দফা দাবির স্বারকলিপি পেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের

জকিগঞ্জে সরকারি লবণ বিক্রির অভিযোগ, প্রমাণ মেলেনি অনুসন্ধানে

জকিগঞ্জে সরকারি লবণ বিক্রির অভিযোগ, প্রমাণ মেলেনি অনুসন্ধানে

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকারি বরাদ্দের লবণ বিক্রির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন

সিলেটের জন্য সুসংবাদ বয়ে আনলেন সিলেট-৬ আসনের এমপি এমরান চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের প্রশ্নের জবাবে মিললো সুখবর সিলেটের সংবাদ